বিশ্বে এ পর্যন্ত করোনায় ৫২ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়েছেন (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭৬ জনের। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে এক হাজারের অধিক।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৬৯৩ জন। আগের দিন শনিবার ৫ লাখ ৪৭ হাজার ৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

রোববার (১৫ মে) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮৭ হাজার ৬৩১ জনের। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৫২ কোটি ৮ লাখ ২১ হাজার ৯ জন। এর মধ্যে ৪৭ কোটি ৫২ লাখ ৫৯ হাজার ৭৯৭ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে রাশিয়া। এদিন দেশটিতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৫৭১ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৭ জনের। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৩৩৭ জনে।

এছাড়া বিশ্বে দিনে শনাক্তেরও শীর্ষে আছে তাইওয়ান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৪১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ৬০১ জন। এসময় দেশটিতে মারা গেছেন ৪০ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯ জনের।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৫২ কোটি ছাড়াল

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা