স্বাস্থ্য

‘রোগীদের সেবার মানসিকতা থাকতে হবে নার্সদের’

সান নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নার্স দিবসে বক্তারা বলেছেন, ‘নার্সিং একটি মহৎ পেশা। এ পেশায় পরম সফলতা নির্ভর করে রোগীদের সেবার উপর। রোগীদের সেবার মানসিকতা থাকতে হবে নার্সদের। তা না হলে তিনি কখনও একজন ভালো ও দক্ষ নার্স হতে পারবেন না।’

আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল

বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর আয়াত কলেজ অব নার্সিং এন্ড হেল্থ সায়েন্সেসের উদ্যোগে রাজধানীর মানিকনগরস্থ কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

নার্স পেশার জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য আন্তর্জাতিকভাবে প্রতি বছরের ১২ মে এ দিবসটি উপযাপন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নাই, বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিযোগ বাড়ান এবং নার্সদের অধিকার সংরক্ষণ করুন।’

প্রভাষক খাদিজা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে নার্স দিবসের উপর মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন কলেজের অধ্যক্ষ হালিমা আক্তার। অনুষ্ঠানে কানাডা থেকে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন আমান গ্রুপের সিইও নুসরাত ইমরোজ আমান।

আরও পড়ুন: ডেসটিনির এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমান গ্রুপের উপদেষ্টা লায়লা করিম, কলেজের উপাধ্যক্ষ এম এফ কে আল মান্নাহ, অধ্যাপক মুক্তি রীতা গমেজ, সহযোগী অধ্যাপক বীণা রাণী বিশ্বাস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যাপক আন্তোনিয়া ডি কস্টা, আমান গ্রুপের কমিউনিকেশন ম্যানেজার কনকোদয় বর্মণ, কলেজের শিক্ষক নাদিরা আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা এরশাদুল বারী, মোতালেব হোসেন প্রমুখ।

আরও পড়ুন: খুলনায় ২ লাখ ৩৬ হাজার লিটার তেল উদ্ধার

পরে নার্সিং পেশার জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনের কেক কাটা, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও নাটিকা প্রদর্শন করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা