তেল (ছবি: প্রতীকী)
সারাদেশ

খুলনায় ২ লাখ ৩৬ হাজার লিটার তেল উদ্ধার

সান নিউজ ডেস্ক: খুলনায় তিন প্রতিষ্ঠান থেকে মজুত করা দুই লাখ ৩৬ হাজার ৬৪০ লিটার সয়াবিন ও পামওয়েল উদ্ধার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: হজযাত্রী‌দের সর্ব‌নিম্ন ৪,৬৩,৭৪৪ টাকা দি‌তে হ‌বে

বৃহস্পতিবার ( ১২ মে) সকাল সোয়া ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।

র‌্যাব-৬ সূত্র জানায়, সকাল ১০টার দিকে এ অভিযান শুরু হয়। এ সময় সাহা ট্রেডার্সের গোডাউনে ৩১ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল ও ৬৩ হাজার ৩০০ লিটার পাম অয়েল মজুদ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী দিলিপ কুমার সাহাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর পর সোনালী এন্টারপ্রাইজের গুদামে ২৬ হাজার ৭৮০ লিটার সয়াবিন তেল ও ৩১ হাজার ৮০০ লিটার পাম অয়েল মজুদের অভিযোগে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী প্রদীপ সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে রণজিত বিশ্বাস অ্যান্ড সন্সের গোডাউনে ৯ হাজার ৫৮০ লিটার সয়াবিন তেল ও ৫৯ হাজার ৫৬০ লিটার পাম অয়েল মজুদের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানার আদায় করা হয়।

আরও পড়ুন: সয়াবিন ১১০ টাকায় বিক্রি করবে টিসিবি

তবে, গোডাউন মালিকদের দাবি, চলমান ব্যবসার প্রয়োজনে তেল মজুদ করা হয়েছে। দাম বৃদ্ধির জন্য করা হয়নি। বর্তমানে লোকসান দিয়ে তারা সুপার পাম ওয়েল বিক্রি করছেন।

র‌্যাবের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাাম জানান, কৃষি বিপণন মজুদ আইন অনুযায়ী ৩০ মেট্রিক টনের বেশি তেল মজুদ করার সুযোগ নেই। গোডাউনগুলোতে অতিরিক্ত তেল পাওয়া গেছে। তাদের এ বিষয়ে সর্তক ও জরিমানা করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কেউ যাতে ভোজ্যতেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা