সারাদেশ

ঈশ্বরগঞ্জ থানায় নতুন ওসির যোগদান

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পিএসএম মোস্তাছিনুর রহমান।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ৫১

বুধবার ( ১১ মে ) দুপুরে তিনি ঈশ্বরগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে নতুন ওসি মোস্তাছিনুর রহমান কে বরণের আয়োজন করে ঈশ্বরগঞ্জ থানা স্টাফ।

এসময় ঈশ্বরগঞ্জ থানার (তদন্ত) কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না,সেকেন্ড অফিসার মো. রেজাউলসহ থানার সকল এসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২০ সালের অক্টোবর মাসে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন বিদায়ী ওসি আব্দুল কাদের মিয়া। দীর্ঘ ১৯ মাস এই থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করার পর বুধবার দুপুরে ময়মনসিংহ জেলার পুলিশ সার্কেলে বদলি হন তিনি।

এদিকে নবাগত ওসি মোস্তাছিনুর রহমান ঈশ্বরগঞ্জ থানায় যোগদানের পূর্বে তিনি শেরপুর জেলার শ্রীবর্দী থানা ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি নেত্রকোনা জেলার সদর উপজেলায়।

আরও পড়ুন: চীনে ১১৩ যাত্রী নিয়ে প্লেনে আগুন

ঈশ্বরগঞ্জ যোগদান বিষয়ে জানতে চাইলে নবাগত ওসি মোস্তাছিনুর রহমান বলেন, ঈশ্বরগঞ্জ থানায় এসে জমি সংক্রান্ত মামলা গুলো বেশি পেয়েছি। এখন থেকে যাতে জমি সংক্রান্ত মামলা কম হয় সে লক্ষ্যে বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রিভেন্টিভ ও কমিউনিটি পুলিশিং জোরদারকরণ এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থা নিশ্চিতে ঈশ্বরগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা