সারাদেশ
ঠাকুরগাঁওয়ে

সরকারি খাস জমিতে আশ্রয়ণ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন'র সুপারিশ আলোকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকায় একটি খাস জমিতে আশ্রয়ণ প্রকল্প স্থাপনের কাজ চলছে।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৫ লাখ

প্রাথমিকভাবে সেখানে গাছ কর্তনের কাজ চলছে।কিন্তু স্থানীয়দের দাবি সেসব গাছ সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় লাগানো হলেও সুবিধাভোগীদের না জানিয়ে এসব করা হচ্ছে। তাই সুবিধাভোগীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

বুধবার ( ১১ মে ) উপজেলা প্রশাসনের চিঠি নিয়ে এক ঠিকাদারের লোকজন সেই কবরস্থানে স্থানীয়দের রোপণকৃত দশলাখ টাকার অধিক মূল্যমানের গাছ কাটা শুরু করে। এ অবস্থায় গাছ রোপণকারী লোকজনের সঙ্গে ঠিকাদারের মারমুখী অবস্থার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আশ্বাসে পরিস্থিতি সাময়িক শান্ত হলেও এখনো উত্তেজনা বিরাজ করছে।

সালন্দর ইউনিয়নের শিংপাড়া কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন জানান, শিংপাড়া গোরস্থানটি ২.৮৭ শতক জমির উপর স্থাপিত। এটি অনেক পুরাতন ঐতিহ্যবাহী। এ গোরস্থানটির জমি খাস ক্ষতিয়ান ভুক্ত ।

সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন এই কবরস্থানের জমিতে আশ্রয়ণ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। এলাকাবাসীর দাবির মুখে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান কবরস্থান বাদ দিয়ে প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেন।

এদিকে বুধবার একজন ঠিকাদার সেই কবরস্থানে স্থানীয়দের রোপনকৃত দশ লাখ টাকা মূল্যমানের গাছ কাটা শুরু করে। এ অবস্থায় ঠিকাদার ও স্থানীয়দের মধ্যে মারমুখী অবস্থার সৃষ্টি হয়। এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরীর আশ্বাসে পরিস্থিতি সাময়িক শান্ত হয়।

আফাজ উদ্দিন আরও জানান, কবরস্থানের উন্নয়নের জন্য সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ২০০২ সালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাথে নন-জুডিয়াশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করে কবরস্থান উন্নয়ন কমিটি ফলদ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছ রোপণ করে। এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশনায় ঠিকাদার গাছ কর্তন কাজ শুরু করেছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামুসুজ্জামানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এলাকাবাসীর দাবির মুখে খাস জমিটিতে কবরস্থানের পরিবর্তে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। খাস জমির মালিক যেহেতু সরকার সেহেতু সেখানে দণ্ডায়মান গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা