শিক্ষা

স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতার দাবি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের কে. কে. গভঃ ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের (এসএসসি) পরীক্ষার্থী অঙ্কন দত্তের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আরও ৬ লাখ শনাক্ত

শনিবার (২১ মে) স্কুল প্রাঙ্গন থেকে বিক্ষোভটি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত আলোচনা হয়। এর আগে শিক্ষার্থীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হয়ে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, আগামী দুই দিনের মধ্যে অঙ্কন হত্যাকারীদের আইনের আওতায় আনা না হলে, আরও কঠোর কর্মসূচি দেবেন তারা। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আরও পড়ুন: আওয়ামী লীগের ৪ নেতাকে অব্যাহতি

উল্লেখ্য, গত ৭ মার্চ ছুরিকাঘাতে আহত হয়ে ১ মাস ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ মে ভোর ৪টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অঙ্কন দত্ত (১৭)। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা হলেও ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা