করোনা সংক্রমণ এই মুহূর্তে ঊর্ধ্বমুখী (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনা শনাক্ত ৫৩ কোটি ছুঁইছুঁই 

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু বেড়েছে ও শনাক্ত কমেছে। এসময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩০ জনের। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দেড়শতাধিক।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৪৩১ জন। আগের দিন বুধবার ৬ লাখ ২১ হাজার ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬ হাজার ৬২ জনের। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৫২ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ৩০৩ জন। এর মধ্যে ৪৯ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ২২১ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। এদিন দেশটিতে ৩১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৩০ হাজার ৪১৫ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২২১ জনের। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৩৪০ জনে।

এছাড়া বিশ্বে দিনে শনাক্তেরও শীর্ষে আছে উত্তর কোরিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩০ লাখ ৬৪ হাজার ৮৮০ জন। এসময় দেশটিতে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৮ জনের।

আরও পড়ুন: এ প্লাস ক্যাম্পেইন শুরু ৪ জুন

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা