আফগানিস্তানে কয়েক দফা বিস্ফোরণ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১২ 

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে কয়েক দফা বিস্ফোরণের ঘটনায় অন্ততপক্ষে ১২ জন মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (২৬ মে) এ বিস্ফোরণ ঘটে। গত আগস্ট মাসে তালেবান দেশটির ক্ষমতায় আসার পর বোমা হামলার ঘটনা অনেক কমে গেছে। তবে গত রমজান মাসে দেশটিতে নতুন করে কয়েকটি হামলার ঘটনা ঘটে।

একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, মাজার-ই-শরীফ শহরে কয়েকটি মিনিবাসে এ বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন।

এএফপিকে বালখ প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি জানান, শহরের বিভিন্ন জেলায় তিনটি মিনিবাসে বোমাগুলো রাখা হয়েছিল।

বালখ স্বাস্থ্য বিভাগের প্রধান নাজিবুল্লাহ তাওয়ানা বলেছেন, গাড়িতে থাকা বিস্ফোরণে নিহতদের জনের মধ্যে তিনজন নারীও আছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় বুধবার গভীর রাতে রাজধানী কাবুলের একটি মসজিদের ভেতরে আরেকটি বোমা বিস্ফোরণে অন্তত দুইজনের মৃত্যু এবং ১০ জন আহত হন।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৫৩ কোটি ছুঁইছুঁই

এদিকে কাবুলের হাসপাতালের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, মসজিদে বিস্ফোরণে পাঁচজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা