ইমরান খানকে লংমার্চ করতে দেওয়া হবে না
আন্তর্জাতিক

ইমরান খানকে লংমার্চ করতে দেওয়া হবে না

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী ইমরান খানকে তার প্রস্তাবিত লংমার্চ করতে দেবে না বলে ঘোষণা করেছে পাকিস্তান সরকার।

আরও পড়ুন : ২৫ জুন পদ্মা সেতু উদ্বােধন

মঙ্গলবার ( ২৪ মে ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ পিটিআইয়ের লংমার্চকে 'ফিতনা' ও 'ফ্যাসাদ' হিসেবে অবহিত করে বলেন, এটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয়।

রানা সানাউল্লাহ জোট শরিকদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, লংমার্চের অংশগ্রহণকারীদের থামিয়ে দেয়া হবে। এক প্রতিবেদনে জানিয়েছে নিউজ ইন্টারন্যাশনাল ও জিও নিউজ।

২৫ মে 'আজাদি মার্চ' নামে ইমরান খানের লংমার্চটি হওয়ার কথা রয়েছে। ক্ষমতাসীন জোট ইতোপূর্বে এ ব্যাপারে সবুজ সঙ্কেত দিলেও এখন ওই অবস্থান থেকে সরে এসেছে।

আরও পড়ুন : নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার ইচ্ছে নেই

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত পিএমএল-এনের রাজনৈতিক কমিটিও লংমার্চ হতে না দেয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমান সরকারের পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে ইমরান খান এই লংমার্চের আয়োজন করতে চাচ্ছেন।

পিটিআইকে বিভাজন ও নৈরাজ্য বিস্তার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন রানা সানাউল্লাহ।

আরও পড়ুন : আসামে ভয়াবহ বন্যায় নিহত ২৫

সোমবার ( ২৩ মে ) রাতে লাহোরের মডেল টাউনে পিটিআই নেতার বাড়িতে পুলিশের অভিযানের সময় কনস্টেবল কামাল আহমদের গুলিতে নিহত হওয়ার কথাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি।

সানাউল্লাহ বলেন, পিটিআই নেতারা তাদের বাসভবন থেকে গায়েব হয়ে গেছেন। তারা এখন খাইবার পাখতানখোয়ায় সমবেত হচ্ছেন।

আরও পড়ুন : ৫ জুন হজ ফ্লাইট শুরু

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খান জাতিকে বিভক্ত করতে চান জানিয়ে পিটিআই সমর্থকদের বলেন, ইমরান খানের কথায় বিভ্রান্ত হবেন না।

রাজধানীর জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করা সরকারের দায়িত্ব এবং সরকার 'যেকোনো মূল্যে' তা রক্ষা করবে বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা