আন্তর্জাতিক

আসামে ভয়াবহ বন্যায় নিহত ২৫

সান নিউজ ডেস্ক: ভারতের আসাম প্রদেশে আকস্মিক বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। ১০ দিনে বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে রাজ্যের সাড়ে ৬ লাখের বেশি মানুষ। মঙ্গলবার (২৪ মে) আসামের সরকারি কর্মকর্তারা রাজ্যে বন্যায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ২৫ জুন পদ্মা সেতু উদ্বােধন

বিশ্বের অন্যতম বৃহৎ নদ ব্রহ্মপুত্র। তিব্বত থেকে উৎপন্ন এই নদ ভারতের ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। চলতি মাসে এই নদের পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় আসামের ২৬টি জেলার এক হাজার ৮০০’র বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যাকবলিত এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও যোগাযোগব্যবস্থা চালু করতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার।

আসামের পানি সম্পদ মন্ত্রী পীযুশ হাজারিকা বলেছেন, গত ১০ দিনে ভিন্ন ভিন্ন ঘটনায় বন্যার পানিতে ডুবে ২০ জন নিহত হয়েছেন। এছাড়া ভূমিধসের কারণে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন। তবে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ভয়াবহ বন্যায় রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ রাজ্যের ২০টি জেলাজুড়ে ৩৬৬টি ত্রাণ ও আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা