ভোজ্যতেল (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

কমলো ভোজ্যতেলের দাম

সান নিউজ ডেস্ক: এবার ভোজ্যতেলের দাম কমলো ভারতে। গত সপ্তাহে ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই দেশটির ভোজ্যতেলের দাম নিম্নমুখী। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে সয়াবিন, পাম, সরিষা- রান্নায় ব্যবহৃত প্রায় সব ধরনের তেলের দামই উল্লেখযোগ্য হারে কমতে দেখা গেছে।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের আহ্বান

সোমবার (২৩ মে) ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে বেশিরভাগ তেলবীজের দাম কমেছে। ফলে কাচি ঘানি সরিষার তেলের দাম কমেছে প্রতি টিনে (১৫ কেজি) ৪০ রুপি। এছাড়া সয়াবিনের দাম কমেছে লিটারপ্রতি চার থেকে পাঁচ রুপি। জি নিউজ ও আজতাকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জানা গেছে, ভারতে এক সপ্তাহের ব্যবধানে সরিষার দাম প্রতি কুইন্টালে (১০০ কেজি) ১০০ রুপি কমে ৭ হাজার ৫১৫ থেকে ৭ হাজার ৫৬৫ রুপি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরিষা দাদরি তেলের দাম ২৫০ রুপি কমিয়ে কুইন্টালপ্রতি ১৫ হাজার ৫০ রুপি করা হয়েছে। সরিষা পাক্কি ঘানি ও কাচ্চি ঘানি তেলের দাম প্রতি টিনে (১৫ কেজি) ৪০ রুপি কমিয়ে যথাক্রমে ২ হাজার ৩৬৫ থেকে ২ হাজার ৪৪৫ এবং ২ হাজার ৪০৫ থেকে ২ হাজার ৫১৫ রুপি হয়েছে।

ভারতে সয়াবিন দানা ও সয়াবিন তেলের দামও কমেছে। দেশটিতে সয়াবিন তেলের দাম প্রতি কুইন্টালে ৪০০ থেকে ৫০০ রুপি কমানো হয়েছে। দিল্লির পাইকারি বাজারে সয়াবিন তেলের দাম প্রতি কুইন্টালে ৪০০ রুপি কমে ১৬ হাজার ৬৫০ রুপি হয়েছে। অর্থাৎ, সয়াবিন তেলের দাম লিটারে চার রুপি কমেছে।

আরও পড়ুন: বিএনপির কথা ‘ভূতের মুখে রাম নাম

দেশটিতে অপরিশোধিত পাম তেলের দাম প্রতি কুইন্টালে ৫০০ রুপি কমে ১৪ হাজার ৮৫০ রুপি হয়েছে। দিল্লিতে পামোলিনের দাম প্রতি কুইন্টালে ৬০০ রুপি কমে ১৬ হাজার ৩৫০ এবং কান্দলায় ৫২০ রুপি কমে ১৫ হাজার ২০০ রুপিতে দাঁড়িয়েছে।

এছাড়া এক সপ্তাহের ব্যবধানে ভারতে বাদাম তেলের দাম প্রতি টিনে ২৫ রুপি কমে ২ হাজার ৬২৫ থেকে ২ হাজার ৮১৫ রুপি বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

এর আগে, চলতি সপ্তাহে ভারতে পেট্রল ও ডিজেলে শুল্ক কমানোর ঘোষণা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর ফলে দেশটিতে পেট্রলের দাম কমেছে লিটারপ্রতি সাড়ে নয় রুপি ও ডিজেলে সাত রুপি। দাম কমছে রান্নার গ্যাসেরও। এ প্রকল্পে উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে ২০০ রুপি করে ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরে ১২টি সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে এ ছাড় পাবেন গ্রাহকরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা