বিনোদন

আমি মরিনি, বেঁচে আছি

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুড়ে অনেকেই লিখছেন সড়ক দুর্ঘটনায় হানিফ সংকেত মারা গেছেন। তবে হানিফ সংকেত নিজেই বলেছেন, ‘আমি মরিনি, বেঁচে আছি।’

আরও পড়ুন: পদ্মা সেতু নিয়ে টিকটক, যুবক কারাগারে

তিনি আরও বলেন, ‘গুজবটি যারা ছড়াচ্ছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করছেন। এটা নিঃসন্দেহে অনৈতিক কাজ। এভাবে মানুষজনকে আতঙ্কের মাঝে ফেলার কোনো মানে হয় না।’

এর আগে মঙ্গলবার (২৪ মে) রাত থেকে এমনই খবর ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকের এসব পোস্ট দেখে বিচলিত গুণী মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের কোটি ভক্ত। এর মধ্যে বুধবার (২৫ মে) সকালে তার পরিবারের একজন সদস্য জানিয়েছেন, কোনো দুর্ঘটনাই ঘটেনি। তিনি সুস্থ আছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবর একেবারেই ভুয়া। কোনো ধরনের দুর্ঘটনাই ঘটেনি। হানিফ সংকেত সুস্থ আছেন।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিতে নিহত ২১

প্রসঙ্গত, হানিফ সংকেত দেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের দর্শদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক।

প্রয়াত ফজলে লোহানীর যদি কিছু মনে না করেন ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। তবে তিনি কেবল হাস্যরসকে তুলে ধরেন না। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রম চলে। তার ইত্যাদি নামক ম্যাগাজিন অনুষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা