অনিল কাপুর
বিনোদন

বিবাহবিচ্ছেদে আপত্তি নেই

সান নিউজ ডেস্ক: বলিউডের এক সময়ের জনপ্রিয় মিস্টার ইন্ডিয়া খ্যাত অভিনেতা অনিল কাপুর বলেছেন, বিবাহবিচ্ছেদে আপত্তির কিছু দেখি না।

আরও পড়ুন: কণ্ঠশিল্পী নিলয়ের আত্মহত্যা!

ব্যক্তিগত জীবনে অনিল কাপুর সুনীতার সঙ্গে ঘর বেঁধেছেন। ৩৮ বছরের সুখী সংসারে অনিলের তিন ছেলেমেয়ে রয়েছে। এখনো স্ত্রী সুনীতাকে চোখে হারান। সদ্য কাটানো বিবাহবার্ষিকীর দিনে সুনীতার কাছ থেকে প্রথমবার দূরে কাটিয়েছেন এই অভিনেতা। ইনস্টাগ্রামে স্ত্রীর নামে তার আবেগঘন খোলা চিঠি চোখ ভিজিয়েছে নেটিজেনদের। সেই অনিলের মুখে এমন কথা কেন?

অনিল কাপুর অভিনীত সিনেমা ‘যুগ যুগ জিও’। বিবাহবিচ্ছেদের বিষয় নিয়েই এগিয়েছে তার কাহিনি। সেই সূত্রেই বলিউড দম্পতিদের বিচ্ছেদ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন অনিল। এ সময় বিষয়টি ব্যাখ্যা করে অনিল বলেন, ‘নিজের জীবনে প্রত্যেকেরই খুশি থাকা জরুরি। যদি সম্পর্কে বা দাম্পত্যে কেউ ভালো না থাকে, তা হলে বন্ধুত্বপূর্ণভাবেই তা থেকে বেরিয়ে পথ আলাদা করে নেওয়া যায়। তাতে ভুল কিছু নেই। আর সে জন্যই বিবাহবিচ্ছেদে আপত্তির কোনো কারণ দেখি না আমি।’

আরও পড়ুন: দীপিকার গলায় ‘ফি-আমানিল্লাহ’

বিবাহিত জীবনে যে কেউ ভালো থাকতে চাইতেই পারে। ছেলে হোক বা মেয়ে, নিজের জীবনকে কীভাবে কাটাবেন, সে সিদ্ধান্ত তার নিজের। প্রত্যেকের এই নিজস্ব মতামতকে সম্মান করা জরুরি বলেও মনে করেন এই অভিনেতা।

এদিকে, বিয়েবিচ্ছেদ নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন বলিউড তারকারা। ক’দিন আগে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে হইচই পড়ে গিয়েছিল। তারপর সোহেল খান-সীমা খানের বিয়ে ভাঙার খবরে সরগরম পড়ে যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা