দীপিকা গলায় ‘ফি-আমানিল্লাহ’   জড়ানো!   
বিনোদন

দীপিকার গলায় ‘ফি-আমানিল্লাহ’  

বিনোদন ডেস্ক : চলছে বিখ্যাত কান চলচ্চিত্র উৎসব। কান উৎসবে এবার ভারতীয় তারকাদের আনাগোনা অনেক বেশি। বলিউড থেকে শুরু করে দক্ষিণ ভারতের অনেক তারকাই কানের লাল গালিচায় পা রেখেছেন।

আরও পড়ুন : পি কে হালদারকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

পৃথিবীর অন্যতম প্রাচীন ও প্রভাবশালী এ চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হাঁটছেন বিশ্বের নামিদামি তারকারা। এবারের উৎসবে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও।

এ বছর এক ভিন্ন কারণে আলোচনায় আসলেন তিনি। কানে গিয়ে গলায় একটি নজরকাড়া সুন্দর হার পরেছেন, সেই হারই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

কেননা, ওই হারের একটি পাথরে স্পষ্ট আরবি অক্ষরে লেখা ‘ফি-আমানিল্লাহ’। যার বাংলা অর্থ- আল্লাহর নিরাপত্তায় (সোপর্দ করলাম)।

আরও পড়ুন : কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

শনিবার ( ২১ মে ) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, দীপিকার কণ্ঠে পরিহিত হারটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে এবং ভক্তরা তার উচ্ছ্বসিত প্রশংসা করছেন।

দীপিকা পাড়ুকোন এবারের কান উৎসবে জুরির একজন সদস্য। সেখানে তিনি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় অংশ নিচ্ছেন। এতে তার স্টাইল, পোশাক ও গহনা সবকিছুই দৃষ্টি আকর্ষণ করছে দর্শকদের।

তবে এবার তাকে ঘিরে যে কৌতুহল, তা তার বিশেষ ওই হারটি নিয়ে, যাতে আরবিতে ‘ফি-আমানিল্লাহ’ লেখা।

আরও পড়ুন : বিএনপির কথা ‘ভূতের মুখে রাম নাম

১৭ মে শুরু হওয়া ৭৫তম কান ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন দীপিকা একটা নামি পোশাক ব্র্যান্ডের মডেল হন, তখন-ই ওই হারটি পরেন তিনি। হারের ডিজাইন করেছেন সাব্য সাচি।

ওই হার তৈরিতে গোলাপি, সবুজ, সাদা ও নীল রঙের হিরা ব্যবহার করা হয়েছে। প্রাচীনকালে ভারতের মহারানীরা যেরকম হার পরত, এই হারটি ঠিক সেরকম ডিজাইনে তৈরি করা হয়েছে।

একইসাথে হারটির নকশা মধ্যপ্রাচ্য ও বিশেষ করে আরব সংস্কৃতিকেও প্রতিফলিত করে। হারে অঙ্কিত ‘ফি-আমানিল্লাহ’ও হিরা দিয়েই সাজানো।

আরও পড়ুন : মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ক বার্তা

প্রসঙ্গত, গত ১৭ মে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। আগামী ২৮ মে সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। উৎসবের সর্বোচ্চ পুরস্কার হলো ‘পাম দ’ বা স্বর্ণপাম।

এই বিভাগের বিজয়ী নির্বাচনের যে জুরি বোর্ড গঠন করা হয়েছে, সেখানেই রয়েছেন বলিউডের দীপিকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা