সংগৃহীত ছবি
বিনোদন

বয়স কম হলে দীপিকাই স্ত্রী হত

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সুপারস্টার সঞ্জয় দত্ত। নারীযোগ, জঙ্গীযোগসহ নানা কেচ্ছাকাহিনীর ঝুড়ি যেন এই খল নায়কের জীবন। বর্তমানে ঘর করছেন তৃতীয় স্ত্রী মান্যতা দত্তের সঙ্গে। তবে একটা সময়ে দীপিকা পাড়ুকোনকেও বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সঞ্জয়।

আরও পড়ুন : বিয়ে নিয়ে যা বললেন তাহসান

সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, তার বয়স আর একটু কম হলে দীপিকাই হতেন তার চতুর্থ স্ত্রী। অভিনেত্রীর সৌন্দর্যে নাকি কুপোকাত তিনি।

সাক্ষাৎকারে সঞ্জয়কে প্রশ্ন করা হয়েছিল, ‘খল নায়ক’ ছবির ‘চোলি কে পিছে’ গানে মাধুরীর জায়গায় তিনি কাকে দেখতে চান? সঙ্গে সঙ্গে দীপিকার নাম নিয়েছিলেন অভিনেতা। এখানেই থামেননি তিনি। দীপিকার ভূয়সী প্রশংসা করতে শুরু করেন সঞ্জয়।

আরও পড়ুন : অভিনেতা প্রবীর মিত্র আর নেই

তার পরেই জানান, তার বয়স সামান্য কম হলে দীপিকাকেই তিনি বিয়ে করতেন।

তবে বিষয়টি সেসময় ভালোভাবে নেননি নেটিজেনরা। সঞ্জয়ের ওই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কড়া সমালোচনা করেন অনুরাগীরা। যদিও এ নিয়ে দীপিকা কোনো ধরণের মন্তব্য করেননি।

প্রসঙ্গত, সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মা। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তার। তার পরে ১৯৯৮ সালে বিমানসেবিকা রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয়। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। ২০০৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। সেই বছরই মান্যতাকে বিয়ে করেছিলেন সঞ্জয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা