গায়িকা দিব্যা ইন্দোরা
বিনোদন

খুন হলেন ভারতীয় গায়িকা!

সান নিউজ ডেস্ক: শুটিংয়ের কথা বলে ডেকে খুন করা হয়েছে ভারতের হরিয়ানার নিখোঁজ গায়িকা দিব্যা ইন্দোরা ওরফে সংগীতাকে। দেশটির রোহতক পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ৫ জুন হজ ফ্লাইট শুরু

গত ১১ মে থেকে নিঁখোজ ছিলেন হরিয়ানার এই জনপ্রিয় গায়িকা। রোহতকের মেহামের কাছ থেকে গায়িকার মাটিতে চাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জানায়, দিব্যা দিল্লিতেই থাকতেন। দিব্যার সঙ্গে প্রায় তিন দিন ধরে যোগাযোগ করতে পারছিল না পরিবার, এরপর গত ১৪ মে অপহরণের মামলা দায়ের করা হয় দিল্লি পুলিশের কাছে। তল্লাশি শুরু করে পুলিশ।

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

জানা যায়, ওই গায়িকা রোহিত নামের এক ব্য়ক্তির সঙ্গে ভিওয়ানিতে মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ ঘেঁটে পুলিশ দেখতে পায়, মেহামের কাছে এক রেস্তোরাঁয় এক যুবকের সঙ্গে খাবার খাচ্ছেন দিব্যা।

নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ সময়মতো উদ্যোগ নিলে হয়তো তাদের মেয়ে প্রাণে বাঁচে যেতো। পুলিশকে গায়িকার পরিবার আগেই জানিয়েছিল, সঙ্গীতা ওরফে দিব্যার সঙ্গে কাজ করছিল এমন দুই ব্যক্তিই অপহরণ করেছে কণ্ঠশিল্পী দিব্যাকে।

আরও পড়ুন: হাইকোর্টে খালেদা জিয়ার জামিন

শনিবার দিব্যার ফোন সুইচ অন হয়। তার পরই লোকেশন ট্র্যাক করে রোহিতকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ইতোমধ্যে দিব্যাকে খুন করার কথা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত। রোহিতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রোহতক পুলিশের সাহায্য নিয়ে দিব্যার গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রোহিত জানিয়েছে, দিব্যা তাকে ব্ল্যাকমেইল করছিল, সে কারণেই বন্ধুর সঙ্গে মিলে তাকে খুন করেছে সে। অপর অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, শ্বাসরোধে খুন করা হয়েছে দিব্যাকে। দুই অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা