করণ জোহর
বিনোদন

করণ জোহর চুরি করলেন?

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় প্রযোজক-পরিচালক করণ জোহরের নামে চিত্রনাট্য ও গান চুরির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: মৃত্যুশূন্য দিনে বেড়েছে শনাক্ত

রোববার (২২ মে) তার প্রযোজনা প্রতিষ্ঠান সংস্থা ধর্ম প্রডাকশন্স থেকে নির্মিত ‘যুগ যুগ জিও’ সিনেমার ট্রেলার প্রকাশিত হওয়ার এক ঘণ্টার মধ্যেই প্রযোজক বিশাল সিংহ ছবিটির বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ তুললেন।

বিশালের দাবি, ২০২০ সালে তাদের সংস্থার তরফে নথিভুক্ত করা একটি চিত্রনাট্যই নাম বদলে ব্যবহার করেছেন করণ জোহর। যেটির নাম ছিল 'বানি রানি'। সেখান থেকেই মূল ভাবনা ধার করে নাকি বানানো হয়েছে 'যুগ যুগ জিও'-র চিত্রনাট্য!

২০২০ সালেই সিনেমাটির সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দেন বিশাল, রাজিও হয়েছিলেন করণ জোহর। পরে তাকে না জানিয়েই ‘যুগ যুগ জিও’ সিনেমার শুটিং করা হয়। এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র টুইটারে শেয়ারও করেন বিশাল।

আরও পড়ুন: ৫ জুন হজ ফ্লাইট শুরু

আরেকটি টুইটে ২০২০ সালে করণের ধর্ম প্রডাকশনে পাঠানো মেইলের স্ক্রিনশট প্রকাশ করে বিশাল। সেখানে এই প্রযোজক লেখেন, ‘এবার মামলা করব। ’

এদিকে ‘যুগ যুগ জিও’ সিনেমার গান নিয়েও উঠেছে চুরির অভিযোগ। এই অভিযোগ করেছেন পাকিস্তানের গায়ক ও রাজনীতিবিদ আবরার উল হক।

তার দাবি, ট্রেলারে ব্যবহৃত গানটির সুর তার ‘নাচ পাঞ্জাবন’ গান থেকে নেওয়া হয়েছে। শুধু এটিই নয়, আগে আরো পাঁচবার তার গান চুরি করেছে বলিউড। করণ জোহরকে হুমকি দিয়ে পাকিস্তানি এই গায়ক জানান, এবার বাধ্য হয়ে আইনি লড়াইয়ে নামছেন তিনি।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত

অনেকেই ‘যুগ যুগ জিও’র ট্রেলার দেখেছেন এবং আবরার উল হকের ‘নাচ পাঞ্জাবন’ গানটি শুনেছেন। তাদের প্রায় সবাই বলেছেন, এই দুটি গানের মধ্যে মিল স্পষ্ট।

রাজ মেহতা পরিচালিত ‘যুগ যুগ জিও’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি। এছাড়াও সিনেমাটিতে আরো দেখা যাবে অনিল কাপুর ও নীতু কাপুরকে। আসছে ২৪ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা