কঙ্গনা রানাওয়াত
বিনোদন

তারকাদের সন্তানরা ‘সেদ্ধ ডিম’ 

সান নিউজ ডেস্ক: বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। ভারতে যে কোনো আলোচিত ঘটনা ঘটলেই সেই বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার করুন

হরহামেশাই খোলামেলা মন্তব্য করে আলোচনায় থাকেন। তবে তারকাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করার কারণে বেশিরভাগ সময় বিতর্কের মুখেই পড়তে হয় তাকে।

তারকা সন্তানদের বরাবরই আক্রমণ করে মন্তব্য করেছেন তিনি। এ ক্ষেত্রে কখনো ‘নেপোটিজম’, ‘দলবাজি’, ‘মুভি মাফিয়া’র মতো শব্দ ব্যবহার করেছেন এই অভিনেত্রী। ফের তারকা সন্তানদের নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনায় জন্ম দিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একাধিক দক্ষিণী সিনেমা বক্স অফিসে বলিউডের সিনেমাকে টপকে গিয়েছে। এসব সিনেমার হিন্দি সংস্করণগুলো একাই গত দুই বছরে মুক্তিপ্রাপ্ত বলিউডের বেশিরভাগ সিনেমাকে হারিয়েছে। কিন্তু বলিউডের অবস্থা এমন হলো কেন? এর কারণ খুঁজতে গিয়েই বলিউডের তারকাসন্তানদের কাঠগড়ায় দাঁড় করান কঙ্গনা।

আরও পড়ুন: দিল্লিতে রেকর্ড তাপমাত্রা

এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত বলেন, ‘দর্শকের সঙ্গে দক্ষিণী সিনেমার যে যোগাযোগ তা বেশ শক্তিশালী। আমাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের (তারকাদের) বাচ্চারা পড়াশোনা শেষ করতে বিদেশে যায়। তারা ইংরেজিতে কথা বলে, শুধু হলিউডের সিনেমা দেখে। তারা শুধু ছুরি-কাঁটা দিয়ে খাবার খায় এবং কথা বলার ধরনও ভিন্ন। সুতরাং, তারা কীভাবে দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করবে? তারা দেখতেও কেমন অদ্ভূত, অনেকটা সেদ্ধ ডিমের মতো লাগে। তাদের চেহারা সম্পূর্ণ বদলে গেছে; তাই মানুষ সংযোগ স্থাপন করতে পারে না। আমি কাউকে ট্রল করার জন্য কথাগুলো বলছি না।’

আল্লু অর্জুন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা’। বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এটি। সিনেমাটির উদাহরণ টেনে কঙ্গনা বলেন—‘‘পুষ্পা’ সিনেমার পুষ্পাকে দেখুন। তাকে কেমন পরিচিত একজনের মতো লাগছে। প্রতিটি শ্রমিক তার সঙ্গে নিজের সংযোগ স্থাপন করতে পারবেন। বলুন তো আমাদের নায়কদের মধ্যে কাকে আজকের যুগে শ্রমিকের মতো দেখা যেতে পারে? ওরা করতে পারে না। সুতরাং, তাদের সংস্কৃতি (দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের) এবং তাদের গ্রাউন্ডেড প্রকৃতি তাদের মূল্য পরিশোধ করছে। আশা করছি, তারা পশ্চিম থেকে অনুপ্রেরণা নিতে শুরু করবে না। বরং নিজের দেশের মানুষের সঙ্গে সংযোগ রাখাটা গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: জোড়া আঘাতে টাইগার শিবিরে স্বস্তি

কঙ্গনার পরবর্তী সিনেমা ‘ধাকড়’। এ সিনেমায় কঙ্গনার চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং। মার্শাল আর্ট ও বন্দুক চালানোর দৃশ্যগুলোর জন্য হংকং ও থাইল্যান্ডের অ্যাকশন কোরিওগ্রাফার কঙ্গনাকে প্রশিক্ষণ দিয়েছেন। রাজনেশ ঘাই পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—অর্জুন রামপাল, দিব্য দত্ত, শরিব হাশমি প্রমুখ। আগামী ২০ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা