শ্রীলেখার জীবনে এসেছে আনন্দের মুহূর্ত
বিনোদন

শ্রীলেখার জীবনে এসেছে আনন্দের মুহূর্ত

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় গুণী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জীবনে এসেছে নতুন আনন্দের মুহূর্ত। সুদূর নিউইয়র্কে অনুষ্ঠিত একটি চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছেন। ভক্তদের সঙ্গেও সুসংবাদটি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন : পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি

নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল সদ্য শেষ হয়েছে। সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রীলেখা। ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে এই পুরস্কার পেলেন।

অভিনেত্রী শ্রীলেখা এমন অর্জনে ভীষণ আনন্দিত। উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। কেবল ভক্ত নয়, যারা তাকে অপছন্দ করে, তাদেরকেও ধন্যবাদ দিয়েছেন। তার বিশ্বাস, মৃত-বাবা নিশ্চয়ই এমন অর্জন দেখে গর্বিত।

আরও পড়ুন : তিউনিশিয়ায় ৩২ বাংলাদেশি উদ্ধার

শুধুমাত্র শ্রীলেখা নয়, একই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আদিত্য বিক্রম। এর আগে গত বছর সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানেও প্রশংসিত হয় এটি। এছাড়া বেঙ্গালুরু কোলাজ ফিল্ম ফেস্টিভ্যালেও পুরস্কৃত হয়েছে এই সিনেমা।

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

প্রসঙ্গত, নিজ শহরের উৎসবেই জায়গা পায়নি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপেক্ষিত হয়ে তখন শ্রীলেখাও অভিমান, অভিযোগ প্রকাশ করেছিলেন। তবে এখন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে সব ভুলে আনন্দে মেতে আছেন অভিনেত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা