ভেঙে যাচ্ছে বনি-কৌশানীর সম্পর্ক!
বিনোদন

ভাঙছে বনি-কৌশানীর সম্পর্ক!

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের কলকাতার সিনেমায় বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি মিষ্টি জুটি হিসেবে পরিচিত। দ ‘জনের অনস্ক্রিন ও অফস্ক্রিন কেমিস্ট্রি পছন্দ সবার। দুষ্টুমিতে, রোমান্সে তারা মাতিয়ে রাখেন ভক্তদের।

আরও পড়ুন : অফিস খুলছে বৃহস্পতিবার

প্রায়ই শোনা যায় তারা বিয়ে করতে চলেছেন। আবার অনেকে দাবি করেন, তাদের বিয়ে হয়ে গেছে। তবে এসব নিয়ে বরাবরই চুপ বনি-কৌশানী। ঠিক যেমনটা চুপ আছেন তাদের ভাঙনের গুজব ছড়ানোর পরও।

কলকাতার গণমাধ্যমগুলোর দাবি, ভেঙে যাচ্ছে এই দুই তারকার প্রেম। ৭ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছেন দুজনেই। কিছু দিন নাকি একা থাকতে চান অভিনেত্রী কৌশানি।

আরও পড়ুন : রাশিয়ান তেল আমদানি বন্ধে প্রস্তাব

তা হঠাৎ কী হল? আনন্দবাজার দাবি করছে, ৭ দিন কথা বন্ধ বনি আর কৌশানির। এমন তো ঘটেনি আগে। বরাবর তারা প্রেম নিয়ে অকপট।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বনি যখন গেরুয়া শিবিরে তখন কৌশানী তৃণমূলের প্রার্থী। কখনও সে নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দেখা যায়নি। তা হলে কী এমন হল?

আরও পড়ুন : ভুয়া শ্রেয়া ঘোষালে খোয়াল ৮ লাখ

কৌশানী জানিয়েছেন পারস্পরিক মনোমালিন্যে কথা বন্ধ। অভিনেত্রী তার মনের ভাব প্রকাশ করতে গিয়ে বলেছেন পারস্পরিক মতের মিল না হলে একা থাকা উচিত। তবেই নিজেকে চেনা যায়।

তবে বিচ্ছেদ তাদের হয়নি। সেরকম কিছু ঘটলেও তিনি তা প্রকাশ্যে জানাবেন। এই মুহূর্তে তিনি একা থাকতে পছন্দ করছেন। এর বেশি মুখ খুলেননি তিনি।

আরও পড়ুন : বিএনপির মুখে গণতন্ত্র শোভা পায়না

অপরদিকে বনি সেন গুপ্ত স্বীকার করেছেন যে কাজের চাপে প্রেমিকাকে সময় দিতে পারছেন না। তাই কৌশানী রেগে আছেন। সময় সব ঠিক করে দেবে বলে বনির বিশ্বাস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা