ছবি-সংগৃহিত
বিনোদন

বোরকা পরে র‌্যাপ গান গেয়ে ভাইরাল ইভা

বিনোদন ডেস্ক: দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙ্গে এবার সবাইকে তাক লাগিয়ে দিয়ে বোরকা পড়ে র‌্যাপ গান গেয়ে বিশ্ববাসীর মন কেড়েছেন পাকিস্তানি নারী র‌্যাপার ইভা বি।

২০১৪ সাল থেকে গান গাওয়া শুরু করেন ইভা। কিন্তু সমাজের মানুষের সমালোচনা শুনে গান গাওয়া বন্ধ করে দেন এই শিল্পী। বিরতি ভেঙে ফের গান গাওয়া শুরু করেছেন তিনি। তবে তার ভাই শর্তজুড়ে দিয়েছেন। তা হলো—বোরকা পরে গাইতে হবে গান। আর সেই শর্ত মেনেই গানে ফিরেছেন ইভা।

আরও পড়ুন: আমাকে টাকা দিয়ে কেনার মতো লোক জন্মায়নি

সম্প্রতি কোক স্টুডিও ‘কানা ইয়ারি’ শিরোনামে একটি গান তৈরি করেছে। আর এই গানে কণ্ঠ দিয়েছেন ইভা। গানটি নিয়ে নির্মিত হয়েছে ভিডিও।

গত ১৯ জানুয়ারি কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। মুক্তির পরই বিশ্ববাসীর নজর কেড়েছেন ইভা। এ পর্যন্ত ইউটিউবে গানটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ৩৫ লাখের বেশি।

ঘটনাক্রমে, একটি কম্পিউটারের ফোল্ডারে মার্কিন র‌্যাপার এমিনেমের গান পান ইভা। যখন এই র‌্যাপারের গান শুনেন ইভা তখন জানতেন এটা কোন ধরণের গান। ছন্দবদ্ধ এ গান তার ভালো লেগে যায়। আর সেই থেকে র‌্যাপ গানের সঙ্গে সখ্যতা ইভা বির। পাকিস্তানের সংখ্যালঘু বালোচ উপজাতির প্রথম র‍্যাপ গায়িকা ইভা বি।

আরও পড়ুন: কাঞ্চন ভাইকে নিয়ে আপত্তি নেই

বোরকা পরে র‌্যাপ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ইভা। এ ব্যাপারে সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইভা বলেন—‘আমি যদি বোরকা না পরি তবে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা ভালো পারফর্ম করতে পারি না। বোরকা শুধু আমার মুখ ঢেকে রাখে; এটি আমার প্রতিভাকে ঢেকে দিতে পারেনি।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা