ছবি: সংগৃহীত
বিনোদন

কাঞ্চন ভাইকে নিয়ে আপত্তি নেই

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন নৃত্যশিল্পী ও গুণী অভিনেত্রী অঞ্জনা সুলতানা।

আর তিনিই একমাত্র শপথ নিয়েছেন। মিশা-জায়েদ প্যানেল থেকে অন্য কেউ এখনো শপথ নেননি। আর তাই অনেকেই ধারণা করছেন যে মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত অন্যদের সঙ্গে অঞ্জনার দূরত্ব তৈরি হয়েছে। তবে সবার ধারণা ভুল প্রমাণ করে বৃহস্পতিবার মিশা-জায়েদ প্যানেলেল নির্বাচিত ১১ জনের বৈঠকে উপস্থিত ছিলেন অঞ্জনা।

এ বিষয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অঞ্জনা বলেন, ‘আমি তো অলরেডি শপথ নিয়েছি। আবার নতুন করে নেয়ার সুযোগ নেই। হ্যাঁ, ওরা যখন শপথ নেবে তখন ওদের সঙ্গে আমিও থাকবো। কারণ আমি তো আর আমার প্যানেল থেকে সরে আসিনি। এখনও মিশা-জায়েদের প্যানেলের সিদ্ধান্তের সঙ্গে আছি।’

আরও পড়ুন:অভিনয় দিয়েই অবস্থান ধরে রাখতে চাই

তিনি আরও বলেন, ‘সাধারণ সম্পাদকের পদ নিয়ে আইনি লড়াই চলছে। আদালত যে রায় দিবে তা আমাদের মানতে হবে। সভাপতি কাঞ্চন ভাইকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তিনি আমাদের সভাপতি। তার সঙ্গেই আমরা কাজ করবো।’

প্রসঙ্গত, রাজধানীর পাঁচ তারকা হোটেলে ডিনার পার্টি করেছেন মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত ১১ জন। বিজয়ী ১১ জন ছাড়াও অভিনেতা ওমর সানিসহ আরও কয়েকজন তাদের সঙ্গে ছিলেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা