বিনোদন

আমি সেলিব্রিটি, আর বাদাম বেচব না

বিনোদন ডেস্ক: ‘কাঁচাবাদাম’ গানটি নিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া ভারতের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর বলেছেন, ‘আমি সেলিব্রিটি, আর বাদাম বেচব না’। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইলামবাজারের এক অনুষ্ঠানে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পুরনো পেশা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে ভুবন বাদ্যকর বলেন, ‘এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গেছি, তখন আশা করি, আর বাদাম বিক্রি করতে হবে না।’

জানা গেছে, গত বছরের নভেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানটি। এই নিয়ে কম তোলপাড় হয়নি ফেসবুক, লাইকি, টিকটক, ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।

‘কাঁচাবাদাম’ গানটি ভাইরাল হয়ে রাতারাতি সেলিব্রিটিতে পরিণত হন পশ্চিমবঙ্গের বীরভূমের প্রত্যন্ত অঞ্চল কুড়ালজুরি গ্রামের ভুবন। যে কাঁচাবাদাম বিক্রি করে ভুবন তারকায় পরিণত হয়েছেন, এখন তা-ই আর সে কাজ করবেন না বলে জানিয়েছেন তিনি।

এর ফলে অবশ্য ভাইরাল হয়ে ভুবনের আর সেই দৈন্যতা নেই। তিনি এখন কণ্ঠশিল্পী। ‘গোধূলি বেলা’ নামের যে মিউজিক কোম্পানি প্রথম তার গান প্রকাশ করেছিল, তারাই এবার তার সঙ্গে তিন লাখ রুপির চুক্তি করেছে।

আরও পড়ুন: আ’লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না

কোম্পানির পক্ষ থেকে ইলামবাজারে বৃহস্পতিবার ভুবন বাদ্যকরকে সংবর্ধনাও দেওয়া হয়। এ সময় তাকে দেখতে ভিড় জমায় অনেকে। এদিন অনেকেই নানা উপহারও নিয়ে আসেন। বার্নপুর নামক এলাকার কয়েকজন তরুণ-তরুণী ভুবনকে পিয়ানো উপহার দেন।

এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে ভুবনকে শাল, কম্বল, ফুল ও মিষ্টি উপহার দেওয়া হয়। অনেকের মুখে শোনা গেছে, তার সেই ভাইরাল গান - ‘বাদাম বাদাম দাদা কাঁচাবাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম...।

আরও পড়ুন: অর্ধেকে নেমেছে রেমিট্যান্স প্রবাহ

ভুবনের গান যেন আর কেউ ব্যবহার করে নিজেদের ফায়দা লুটতে না পারে, সে জন্যই চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলে জানিয়েছেন গোধূলিবেলার মালিক গোপাল ঘোষ।

তিনি বলেন, ভুবনের ‘কাঁচাবাদাম’ গান প্রকাশ করলেও কপিরাইটের বিষয়টি সম্পর্কে তেমন ওয়াকিবহাল ছিলাম না আমরা। তাই যে যেমন পেরেছেন, ভুবনের গান ব্যবহার করেছেন। তবে এখন বিষয়টি বুঝতে শুরু করেছি। তাই গান চুরি রুখতে আগামী দিনে কঠোর পদক্ষেপ নেব। এতে প্রতিষ্ঠান ও ভুবন দুপক্ষই লাভবান হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা