বিনোদন

হাসপাতালে ডলি জহুরের দুঃসংবাদ 

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) কোভিড-১৯ পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এর আগে বৃহস্পতিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন এই বরেণ্য অভিনয়শিল্পী।

রওনক হাসান বলেন, ‘ডলি মা’র করোনা পজিটিভ। বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সবাই ডলি মায়ের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, ডলি জহুর বাংলাদেশের একজন খ্যাতনামা অভিনেত্রী। বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে তিনি অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। যার সম্মাননা স্বরূপ তিনি টানা তিন বার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন, একবার প্রধান অভিনেত্রী হিসেবে এবং দুবার সহ-অভিনেত্রী হিসেবে। বর্তমানে ডলি জহুরের কোনো ব্যস্ততা নেই।

আরও পড়ুন: সুন্দরী বউকে ফিরে পেতে থানায় স্বামী

দীর্ঘ দুই বছর পর গত জানুয়ারি মাসে ঢাকায় ফিরেন ডলি জহুর। তার একমাত্র ছেলে রিয়াসাত অস্ট্রেলিয়াতে বসবাস করেন। বিশ্বব্যাপী করোনা সংকট শুরু হওয়ার আগে তিনি চলে গিয়েছিলেন ছেলের কাছে। সেখানে পুত্র-পুত্রবধূ এবং নাতি-নাতনির সঙ্গে দারুণ সময় কাটান এই অভিনেত্রী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণ, ২৪ সামরিক কর্মী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে রো...

মিষ্টি-রসালো লিচু চিনবেন কীভাবে

লিচুর মৌসুম চলছে। বাজারে উঠতে শুরু করেছে পাকা লিচু...

দুই আসামি আদালতে, দুপুরে চার্জশিট দেবে পুলিশ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

ঈদুল আজহার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গণপরিব...

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা