বিনোদন

নতুনরূপে অভিনেত্রী রোজিনা

বিনোদন ডেস্ক: সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। সেসময়ে পার্শ্ব অভিনেত্রী হিসেবে শুরু কাজ করেন তিনি। পরবর্তীতে নায়িকা হিসেবে খ্যাতি পান। কিন্তু এবার আবার খবরে রোজিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই নায়িকা এবার কাজ করলেন মিউজিক ভিডিওতে।

গানের নাম এ মন তোমাকে দিলাম, এটি মূলত মানসী সিনেমার গান। যেটিতে অভিনয় করেছিলেন রোজিনা ও ওয়াসিম। সিনেমাটি পরিচালনা করেছিলেন ফখরুল হাসান বৈরাগী। সাদাকালো যুগের সিনেমা হলেও এর গানটি এখনো সমান জনপ্রিয়। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। জনপ্রিয় এই গানকে সময়োপযোগী করে নতুন করে নির্মাণ করেছেন ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার এডলফ খান।

কালজয়ী সেই গানের পুননির্মাণ করা হয়েছে। নির্মাণ করেছেন কোরিওগ্রাফার এডলফ খান। তার ডিজাইন করা শাড়ি পরে ভিডিওতে অভিনয় করেছেন রোজিনা।

নায়িকা বলেন, কয়েক মাস আগে গানটির মিউজিক ভিডিওর পরিকল্পনা করি। সম্প্রতি এর শুটিংয়ে অংশ নিয়েছি। পছন্দের গানটি শুনলে স্মৃতিকাতর হয়ে যাই। আশা করছি, শ্রোতা-দর্শক পুরোনো গানটিতে অনেক নতুনত্ব খুঁজে পাবেন।

এডলফ জানিয়েছেন, শিগগিরই মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ পাবে।

আরও পড়ুন: হাসপাতালে ভ‌র্তি ড‌লি জহুর

প্রসঙ্গত, রোজিনা অভিনয় থেকে দূরে সরে গেলেও জুড়ে আছেন সিনেমার সঙ্গেই। নিজেই পরিচালনা করছেন সিনেমা। গত বছর ফিরে দেখা নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও অর্চিতা স্পর্শিয়া।

এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও অংশ নিয়েছেন রোজিনা। কার্যকরি পরিষদের সদস্য পদে জয়লাভও করেছেন। তবে কয়েকদিন আগে তিনি ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা