নুসরাত ফারিয়া ও যশ দাশগুপ্ত
বিনোদন

অবশেষে ফারিয়ার সঙ্গে যশ

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কলকাতার নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ছবির নাম ‘রকস্টার’।

এ ছবিতে ফারিয়া নায়ক হিসেবে পাচ্ছেন টালিউডের সুপারস্টার যশ দাশগুপ্তকে। আজ ১৭ ফেব্রয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। চলবে ৩ মার্চ পর্যন্ত। ভারতের বিভিন্ন লোকেশনে হবে চিত্রায়ন।

রোমান্টিক থ্রিলার ধাঁচের এই সিনেমাটির নির্মাণ করছেন অংশুমান প্রত্যুষ। এটি প্রযোজনা করছেন এসপি ইন্টারন্যাশনাল।

আরও পড়ুন: সালমানকে বিয়ে করতে পাকিস্তান ছেড়ে আসেন সোমি

ছবিটি নিয়ে নুসরাত ফারিয়া বেশ আশাবাদী। তিনি বলেন, ‘মজার একটি স্টোরি আছে এখানে। আমার চরিত্রটিও দর্শক উপভোগ করবেন বলে বিশ্বাস।’

প্রসঙ্গত, বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস হিসেবে উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে নুসরাত ফারিয়া পরিচিত। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। সিনেমার অভিনয় দিয়ে তিনি দুই বাংলায়ই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। তিনি উপস্থাপনা ও মডেলিং দিয়েও সাফল্য পেয়েছেন। গান গেয়েও করেছেন বাজিমাত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা