ছবি: সংগৃহীত
বিনোদন

যশের সাথে মণ্ডপে গেলেন নুসরাত

বিনোদন ডেস্ক: ভারতে ষষ্ঠী থেকেই বেশ জমে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বেশ জাঁকজমকভাবে পূজা উদযাপন করেছেন তারা।

আরও পড়ুন: দুর্গোৎসবের ২য় দিন, আজ সপ্তমী

মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দেখছেন মানুষ। কারো পছন্দ শ্রীভূমি, কারও আবার বালিগঞ্জ কালচারালের পূজা বেশি ভালো লাগছে।

গতকাল ষষ্ঠীর দিন প্রতিমা দেখতে বেরিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহানও। সাথে নিজের কাছের মানুষ যশ দাশগুপ্ত।

অভিনয়ের পাশাপাশি সংসদ সদস্য হিসেবেও নানা দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন নুসরাত।

আরও পড়ুন: শিল্পা শেঠির বিচ্ছেদ

এরই মধ্যে মুক্তি পেয়েছে যশের বলিউড সিনেমা ‘ইয়ারিয়া ২’। এ সিনেমায় দিব্যা খোসলা কুমারের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিম বাংলার অভিনেতা।

এ কারণে পূজার আগে তা প্রচারের ব্যস্ততা ছিল। তবে পূজা মানে সব ব্যস্ততা ভুলে চুটিয়ে আড্ডা, খাওয়াদাওয়া আর প্রতিমা দেখা।

যশ-নুসরাতের সেলিব্রেশনও শুরু হয়ে গেছে। এ দিন সিল্কের শাড়ি আর ব্রকেডের ব্লাউজ পরে সুন্দর করে সেজে প্রতিমা দেখতে বেরিয়েছিলেন নুসরাত। যশের পরেছিলেন ক্যাজুয়াল শার্ট আর প্যান্ট।

আরও পড়ুন: পুত্রসন্তানের বাবা হলেন জিৎ

তারকা যুগল ক্যাপশনে ‘শারদীয়ার শুভেচ্ছা রইল সবার জন্য, পূজা ভালো কাটুক। শুভ মহা ষষ্ঠী’- এ কথা লিখেই একাধিক ছবি আপলোড করেছেন।

পুরো একটা বছরের অপেক্ষার পর দেবী দুর্গার আগমণ হয়। তাই এ দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকে বাঙালিরা। যশ-নুসরাতরাও তার ব্যতিক্রম নন।

পূজায় বিচারক হিসেবে হোক বা তারকা হিসেবে হাজিরা দিতে হোক, মণ্ডপে ঢাক বেজে ওঠলে তারকাদের মনও উৎফুল্ল হয়ে ওঠে। ছবিগুলো তারই প্রমাণ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা