ছবি- সংগৃহিত
বিনোদন

পুলিশকে গালিগালাজ করে গ্রেফতার অভিনেত্রী

বিনোদন ডেস্ক: পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতের দক্ষিণী সিনেমার ২৬ বছর বয়েসী অভিনেত্রী কাব্য থাপরকে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মাতাল অবস্থায় একটি গাড়িকে ধাক্কা দেয় অভিনেত্রীর গাড়ি। এতে একজন আহত হন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বাকবিতণ্ডায় জড়ান তিনি।

শুধু তাই নয়, পুলিশকে গালিগালাজ করেন কাব্য। এর পর একাধিক বিধি ভঙের অভিযোগে কাব্যকে বিচারবিভাগীয় হেফাজতে নেয় জুহু পুলিশ।

প্রসঙ্গত, কাব্যর জন্ম মুম্বাইয়ে। বেড়েও উঠেছেন আরব সাগরের তীরে অবস্থিত এই শহরেই। অভিনয়ের পাশপাশি মডেলিং করেন তিনি। ২০১৩ সালে ‘তৎকাল’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন কাব্য। পাঁচ বছর বিরতি নিয়ে তেলেগু ভাষার ‘এ মায়া পারমিত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা