বিনোদন

জায়েদের পক্ষে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও নানা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে যারা বক্তব্য রাখেন- জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর হালদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য দিপঙ্কর মাতা মিন্টু, যুবলীগ নেতা সাগর সিকদার, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মেজবাহ উদ্দিন সাবুসহ অনেকে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিপুণকে ১৩ ভোটে হারিয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। ফল না মেনে নির্বাচনের সময় ভোট কেনার অভিযোগ তুলে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের আবেদন করেন অভিনেত্রী নিপুণ আক্তার।

আরও পড়ুন: ২২ ফেব্রুয়ারি রাবিতে সশরীরে ক্লাস শুরু

এমনকি এ পদে পুনরায় ভোটের দাবিও তোলেন তিনি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের পদ বা প্রার্থিতা বাতিল হবে কী না- সে বিষয়ে পূর্বঘোষণা অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি বিকেলে এফডিসিতে বসেন শিল্পী সমিতির আপিল বোর্ড।

অর্থের বিনিময়ে ভোট কেনার দায়ে বিজয়ী প্রার্থী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। একই সঙ্গে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা দেন।

গত ৭ ফেব্রুয়ারি আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন চিত্রনায়ক জায়েদ খান।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। ৭ ফেব্রুয়ারি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নিপুণ। ৯ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত।

নিপুণের আবেদনটি ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে আদেশ দেন আদালত। একই সঙ্গে শিল্প সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে ওই সময়ে দুই পক্ষকে (নিপুণ ও জায়েদ) স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। কিন্তু ধার্য তারিখে (১৩ ফেব্রুয়ারি) লিভ টু আপিল করার কথা জানান নিপুণের আইনজীবী। এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি শুনানির জন্য ছিল।

আরও পড়ুন: খায়রুজ্জামানকে দেশে ফেরানো আটকালো মালয়েশিয়ার হাইকোর্ট

পরের দিন ১৪ ফেব্রুয়ারি সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। তারই ধারাবাহিকতায় আজ রুল শুনানি হওয়ার কথা ছিল।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর...

গজারিয়াতে সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ গ্রেপ্তার এক, দেশীয় অস্ত্র উদ্ধার 

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপের সাথে জ...

গুড গভরনেন্স ফোরাম এর নির্বাচনী জনমত জরিপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াই শুরুর আগেই নির্বাচনী মাঠের সমীক...

মোরেলগঞ্জে ৬০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ নিরাপত্তায় ৬ স্তরের বলয়

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত...

কেশবপুরে মসজিদ ও সরকারি সম্পত্তি উদ্ধারসহ ভুমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন

কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর খানপাড়া জামে মসজিদের সাড়ে ৩৯ বিঘা এবং সরকারি প্...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর...

জয়-পরাজয় মেনে নিন: সিইসি

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান...

শরীয়তপুরে ৭ লাখ টাকা-ভোটার তালিকাসহ জামায়াত কর্মী ধৃত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, ভোটার তা...

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হ...

৭৪ লাখ টাকাসহ বিমানবন্দরে ধৃত জামায়াত নেতা

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা