ছবি- সংগৃহিত
বিনোদন

পরীকে ভালোবাসা জানিয়ে যা বলেছেন রাজ

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার নতুন তারকা দম্পতি পরী ও রাজ বিয়ের পর প্রথম বসন্ত ও ভালোবাসা দিবস পেলেন। সোমবার রাতে পরী তার ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে জানালেন কীভাবে কাটল তাদের প্রথম ভালোবাসা দিবস?

ভিডিওতে দেখা যায় রাতে কোথাও ঘুরতে গেছেন নববিবাহিত এই দম্পতি। ভিডিওতে পরীর কোনো এক প্রশ্নের জবাবে রাজকে বলতে সোনা যায় ‘তুমি (পরী) না বললা সাত ঘণ্টা ধরে আমি তোমাকে রিপ্লাই দিই না।’
পরীর হ্যাঁ উত্তরের জবাবে রাজ বলেন, রিপ্লাই দিলাম "আই লাভ ইউ।" পরী বলেন "পাগলা।"

এ ভিডিও ছাড়াও পরী তাদের ফেসবুকে মঙ্গলবার ছবি সহ পোস্ট করেছেন, ‘আমি বিশ্বাস করি জীবনকে ভালোবাসা, অল্প সময়ের জন্য জীবনকে উপভোগ করা এবং অনুশোচনা ছাড়াই বেঁচে থাকা খুবই গুরুত্বপূর্ণ। জীবন খুবই অনিশ্চিত।’

জবাবে রাজ তার ফেসবুকে লিখেছেন, ‘আমি খুবই আনন্দিত যে, আমি তোমাকে আমার বাকি জীবনের একজন সেরা বন্ধু, প্রেমিক এবং সহ-অভিযাত্রী হিসেবে পেয়েছি। সবসময় আমাকে সমর্থন, ক্ষমা, ভালোবাসা, হাসানো এবং আমাকে একজন ভালো মানুষ হওয়ার চ্যালেঞ্জ করার জন্য তোমাকে ধন্যবাদ৷’

প্রসঙ্গত, মাত্র সাতদিনের পরিচয়ে গত ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও রাজ। পরে ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তার আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জানিয়েছেন পরী।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা