বিনোদন

ফের ট্রলের শিকার শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এক যুবকের সঙ্গে তোলা নতুন একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ছবিটি শেয়ার হওয়ার পর ভাইরাল হয়ে গেছে। তবে এই ছবি নিয়ে চরম ট্রলের শিকার হয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের বলা হয়, উক্ত যুবকের পরিচয়ের ব্যাপারে জানতে চেয়ে কটাক্ষমূলক কমেন্টে ভরে গিয়েছে মন্তব্যবক্স। “শেষ পর্যন্ত এক বাচ্চাকেও ছাড়লেনা”, “এটা কয় নাম্বার” প্রভৃতি নানান ব্যঙ্গ বিদ্রুপাত্মক কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। যদিওবা অভিনেত্রী যুবকটির পরিচয় বিষয়ে মুখ খুলতে নারাজ তবে সোশ্যাল মিডিয়ার যুগে কোন কিছুই চাপা থাকে না।

জানা গেছে, ছবির যুবকটির নাম সোহেল দত্ত। সোহেল একজন অভিনেতা ও রাজনৈতিক কর্মী। টেলিভিশন সিরিয়াল থেকে বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। আর শ্রাবন্তী ও সোহেলের মধ্যে ভাইবোনের সম্পর্ক রয়েছে। ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা থেকে কটাক্ষ। নেটিজেনদের একাংশ ছবি দেখে প্রশংসা করলেও অনেকেই কটাক্ষ করে বাজে মন্তব্য করেছেন। এর মধ্যে কেউ একজন মন্তব্য করেছেন, ‘বাচ্চাটাকেও ছাড়লে না’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের বলা হয়, শ্রাবন্তী নিজের ব্যক্তিগত জীবন, একাধিকবার বিয়ে, বিবাহবিচ্ছেদ, প্রেম সবকিছুর কারণেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন। একাধিক প্রেম এবং সেই সংক্রান্ত বিতর্কের কারণে টলিপাড়ায় নিজের ‘সুইট ইনোসেন্ট’ ভাবমূর্তি খুইয়েছেন অভিনেত্রী। বর্তমানে তার করা প্রায় সমস্ত পোস্টকেই হাসির খোরাক বানান নেটিজেনরা।

আরও পড়ুন: শিল্পী সমিতির সম্পাদক পদে স্থগিতাদেশ বহাল

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনের চুলচেরা ময়নাতদন্ত চলে স্যোশাল মিডিয়ায়। বহুদিন ধরে ঝুলিতে নেই একটাও হিট ছবি। একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে ভোটে লড়লেও শিকে ছেঁড়েনি ভাগ্যে। এরই মধ্যে ছেড়েছেন রাজনীতি। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে বিচ্ছেদের পর তাই বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেই মন দিয়েছেন ঝিনুক জননী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা