পূজা চেরি
বিনোদন

শুধু পরীক্ষার আগের রাতে পড়তে পেরেছি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.০৮ পেয়েছেন তিনি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল ঘোষণা করেন।

ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পূজা চেরি বলেন, পরীক্ষার শুরু হবে তার আগে টানা আমার সিনেমার শুটিং ছিল। শুধু পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষায় অংশ নিয়েছি, যা পেয়েছি এতেই খুশি। পরিবারের লোকজন খুশি। কাজের মধ্য আমি লেখাপড়া চালিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় পাশ করেছে দীঘি

পূজা চেরি শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ সিনেমা দিয়ে। এতে তার নায়ক ছিলেন কলকাতার আদ্রি।

বর্তমানে ঢাকাই সিনেমার ব্যস্ত চিত্রনায়িকা পূজা চেরি। মুক্তির অপেক্ষায় তার ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ সিনেমা। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে সিনেমায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা