বিনোদন

দীপিকার সিনেমাকে পর্নোগ্রাফি বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক: বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি অভিনয় ছাড়াও শিরোনামে থাকেন তার বিতর্কিত মন্তব্যের জন্যও। সম্প্রতি এই অভিনেত্রী দীপিকার সিনেমা নিয়ে কটাক্ষ করলেন। দীপিকার সিনেমা গেহরাইয়া নিয়ে বিতর্ক চলছেই। কারও মতে, যৌনদৃশ্যে ঠাসা এই সিনেমা, আবার কেউ কেউ বলছেন সিনেমার গভীরতা মাপার বোধ না তৈরি হওয়ার কারণেই এ হেন মন্তব্য।

এরইমধ্যে দীপিকা পাড়ুকোনের সদ্য মুক্তিপ্রাপ্ত ওই সিনেমাকে কটাক্ষ করেছেন কঙ্গনা রানাওয়াত। শুধু তাই নয়, পর্নোগ্রাফি বলেও ওই সিনেমাকে নিয়ে মন্তব্য তার।

অভিনেত্রী সিনেমা গেহরাইয়ান দেখার পরে ‘পাঙ্গা’খ্যাত খারাপ বলে অভিহিত করেছেন। অভিনেত্রীর নিজস্ব ইন্সটাগ্রাম অ্যাকাউণ্টে মাই ডে শেয়ার করে নির্মাতাদেরকেও আঘাত করেছেন তিনি। আরও বলেছেন, ‘কোনো স্কিন শো বা পর্ণোগ্রাফি একটি খারাপ সিনেমাকে বাঁচাতে পারে না।’

ইনস্টা স্টোরিতে মনোজ কুমার এবং মালা সিনহার গানের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আমিও একজন সহস্রাব্দের মানুষ। আমি এই ধরনের রোমান্সকে চিনতে এবং বুঝতে পারি। দয়া করে সহস্রাব্দ, নতুন যুগ কিংবা শহুরে সিনেমার নামে আবর্জনা বিক্রি করবেন না।

আরও পড়ুন:ফের ট্রলের শিকার শ্রাবন্তী

খারাপ সিনেমা খারাপ সিনেমাই হয়। স্কিন শো কিংবা পর্নোগ্রাফি এটিকে বাচাতে পারে না। এটি একটি মৌলিক সত্য। সিনেমায় গেহরাইয়ান এর মতো কোনো বিষয় নেই।’

অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘গেহরাইয়ান’ সিনেমাটি সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। নেটিজেনদের প্রশংসাও পাচ্ছে সিনেমাটি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা