বিনোদন

গত দুই বছরে শিমুর সঙ্গে কোনো কথাই হয়নি

বিনোদন ডেস্ক: ঢালিউডের চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে হত্যা করা হয়েছে। কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে সোমবার (১৭ জানুয়ারি) সকালে বস্তাবন্দি অবস্থায় শিমুর মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় তোলপাড় সিনেমা অঙ্গন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন শিমু। তবে গত দুই মেয়াদে সংগঠনটির নেতৃত্বে থাকা মিশা-জায়েদ যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১৮৪ জন শিল্পীর সদস্যপদ বাতিল করেছেন বলে শোনা যায়। সেই তালিকায় ছিল শিমুর নামও।

সদস্যপদ হারানো নিয়ে জায়েদ খানের সঙ্গে নাকি শিমুর বাকবিতণ্ডা হয়েছিল। এমনটা দাবি করে কয়েকজন শিল্পী। যার ফলে শিমুর হত্যাকাণ্ডে কেউ কেউ জায়েদ খানের নামটিও উচ্চারণ করেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন জায়েদ। তিনি জানান, গত দুই বছরেও শিমুর সঙ্গে তার দেখা কিংবা কথা হয়নি।

শিল্পী সমিতির দুইবারের সাধারণ সম্পাদক জায়েদ খান ফেসবুক লাইভে এসে বলেন, একদল লোক আছে যারা সুন্দর একটি নির্বাচনকে কলঙ্কিত করতে চাচ্ছে। এরা সবখানে রাজনীতি করার চেষ্টা করছে! একটা হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার চাইবে কী, সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে আমাকে চাপে ফেলার চেষ্টা করছে। আমি চাই, প্রকৃত খুনিদের খুঁজে বের করা হোক।

তিনি আরও বলেন, অনেকেই বলে বেড়াচ্ছে, শিমুর সঙ্গে নাকি আমার গত ১২ তারিখ ঝগড়া হয়েছে। অথচ বিশ্বাস করুন, বিগত দুই বছর আমার সঙ্গে তার কোনও কথাই হয়নি। এমনকি সামনাসামনি দেখাও হয়নি। কিন্তু মানুষ এসব মিথ্যে বলে আমাদের সুনাম নষ্ট করছে।

এদিকে, শিমুর হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে তার স্বামী সাখাওয়াত আলীম নোবেল ও তার এক বন্ধুকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (১৮ জানুয়ারি) পুলিশ জানায়, নোবেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। দাম্পত্য কলহের জেরেই শিমুকে খুন করেছিলেন তিনি।

নায়িকা হত্যার ঘটনায় নাম জড়ানোর কারণে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন জায়েদ খান। হাতেগোনা কয়েকজন তার নামে মিথ্যে গুজব রটিয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি করেছেন এই নায়ক।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন শিমু। এরপর ২০০৪ সাল পর্যন্ত নিয়মিত বড় পর্দায় কাজ করেছেন। প্রথম সারির পরিচালদের সিনেমায় জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধেছিলেন। গত কয়েকবছর যাবত তিনি ছোট পর্দার কাজে ব্যস্ত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা