টম ক্রুজ
বিনোদন

পুরোহিত হতে চেয়েছিলেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক: হলিউডের সুদর্শন ও জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। কোটি কোটি ভক্ত অপেক্ষায় থাকেন নতুন নতুন চরিত্রে তাকে দেখবেন বলে। তার খ্যাতি বিশ্বজুড়ে। আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন মিশন ইম্পজিবল সিরিজের মাধ্যমে। এই সিরিজ দিয়ে কয়েক প্রজন্ম মুগ্ধ করে রেখেছেন তিনি।

তবে মজার তথ্য হলো, হলিউডের জনপ্রিয় এই অভিনেতা শোবিজে আসার আগে পুরোহিত হতে চেয়েছিলেন।

টম ক্রুজ নিউ ইয়র্কের সিরাকিউসে জন্মগ্রহণ করেন। শৈশবে তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। পরে ছোটবেলায় তার বোনদের সাথে বেশ কয়েকবার বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ালেও, লুইসভিলে, কেন্টাকিতে অল্প সময়ের জন্য ছিলেন তিনি।

সেখানে একজন পুরোহিতের সাথে দেখা করেন টম। তখন টমের বয়স মাত্র ১৪ বছর। পুরোহিত তখন তাকে ওহাইওতে একটি সেমিনারী স্কুলে ভর্তির জন্য পাঠিয়েছিলেন। টম ভেবেই নিয়েছিলেন তিনিও পুরোহিত হবেন।

ফাদার রিক স্নাইডার নিউইয়র্ক ডেইলি নিউজকে বলেছেন, ‘আমি মনে করি সে একটি ভাল শিক্ষা চেয়েছিল। যার কারণে টম এ সিদ্ধান্ত নিয়েছিল। তার বাবা-মায়ের বিচ্ছেদ হওয়াতে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলো সে। এটিই তার এখানে আসার একটি কারণ হতে পারে।’

তবে টম শুধুমাত্র দুই বছর সেমিনারিতে ছিলেন। টমের প্রাক্তন সহপাঠী শেন ডেম্পলার বলেছিলেন যে তিনি তার ধর্মের প্রতি নিবেদিত ছিলেন।

‘তার খুব শক্তিশালী ক্যাথলিক বিশ্বাস ছিল। আমরা চ্যাপেলে সময় কাটিয়েছি এবং পুরোহিতদের কাছ থেকে গল্প শুনে উপভোগ করেছি। আমরা ভেবেছিলাম পুরোহিতদের একটি দুর্দান্ত জীবনধারা ছিল এবং আমরা সত্যিই যাজকত্বে আগ্রহী ছিলাম। সত্যই, আমরা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব ছোট ছিলাম’- যোগ করেন শেন।

যদিও ক্রুজ কখনও যাজকত্বের জীবন অনুসরণ করেননি। সেমিনারিতে থাকাকালীন তিনি অভিনয়ের প্রতি ঝুঁকেছিলেন। অভিনয়ের ক্লাসও করতেন। বাকিটা হলিউডের ইতিহাস।

টম ক্রুজের প্রথম অভিনীত সিনেমা ছিল ব্রুক শিল্ডস ফিল্ম এর ‘এন্ডলেস লাভ’।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা