ছবি: শমিতা শেঠি
বিনোদন

বিয়ে করার মতো পাত্র নাই

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শমিতা শেঠি, যার আরেক পরিচয় তিনি অভিনেত্রী শিল্পা শেঠির বোন। বয়স চল্লিশের কোঠায় গেলেও এখনো অবিবাহিত এই লাস্যময়ী রমণী।

নতুন খবর হচ্ছে, ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে আবারো আলোচনায় শমিতা। রিয়েলিটি শোয়ের ১৫তম আসরে প্রতিযোগী তিনি। এছাড়া ‘বিগ ওটিটি’-তে অংশ নিয়েছিলেন।

সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে এক জ্যোতিষী আসেন। সেখানেই শমিতার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়।

জ্যোতিষী তার হাত দেখে জানান, ২০২২ সালেই শমিতার বিয়ের সম্ভাবনা রয়েছে। তার বিয়ে হবে সাধারণ এক মানুষের সঙ্গে। যদিও বিয়ের পর সেই ছেলে খুব উন্নতি করবে বলে জানান এই জ্যোতিষী।

এখানেই শেষ নয়, শমিতার প্রথমে একটা মেয়ে এবং পরে ছেলে হবে বলেও জানান তিনি।

এদিকে জ্যোতিষীর কথা শুনে শমিতা বলেন, ‘আমিও ভেবে রেখেছি ২০২২ সালে বিয়ে করবো। কিন্তু পাত্রই তো খুঁজে পাচ্ছি না।’

প্রসঙ্গত, ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে আসার পর রাকেশ বাপাটের সঙ্গে শমিতার প্রেমের গুঞ্জন চাউর হয়। তবে শমিতা বলেছেন, ‘আমি তো রাকেশকে সেভাবে চিনিই না। শো-তে এসেই পরিচয়।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা