অনুষ্কা শেট্টি
বিনোদন

ভয়ে অনুষ্কা শেট্টি

বিনোদন ডেস্ক: বাহুবলি খ্যাত ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টি। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইলেন্স’। ২০২০ সালে মুক্তি পায় এটি। এর পর দীর্ঘ দিন নতুন কোনো সিনেমায় নাম লেখাননি। গত বছরের নভেম্বরে নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করবেন মহেশ বাবু পি।

নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেও এখনো সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়নি। কেন থেমে আছে সিনেমাটির শুটিং? এবার জানা গেলো, সবকিছু প্রস্তুত থাকলেও শুধু আনুশকার জন্য শুটিং শুরু হচ্ছে না। কারণ ভয় পাচ্ছেন অনুষ্কা শেট্টি!

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা সংকটের সময়ে আল্লু অর্জুন ‘পুষ্পা’ সিনেমার শুটিং করেছেন। শুটিং করতে গিয়ে আল্লু অর্জুনসহ অনেক ক্রু সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। অনুষ্কা শেট্টি করোনার টিকা নিয়েছেন। তারপরও ঝুঁকি নিয়ে সিনেমার শুটিং শুরু করতে চাচ্ছেন না। এই সংকট নিয়ে তিনি কিছুটা ভীত। আর এ জন্য শুটিং শুরু করতে পারছেন না পরিচালক।

এর আগে টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানায়, নতুন এ সিনেমায় অদ্ভূত একটি চরিত্রে অভিনয় করবেন অনুষ্কা শেট্টি। এজন্য নিজের ছোটখাট পরিবর্তন করেছেন এই অভিনেত্রী।

অনুষ্কা শেট্টির নতুন এ সিনেমার প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। এবারই প্রথম নয়, এর আগেও এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মির্চি’ ও ‘ভাগমতি’ সিনেমায় অভিনয় করেন অনুষ্কা। বড় বাজেটের এ সিনেমায় তার বিপরীতে কে অভিনয় করবেন তাও এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, অনুষ্কা শেট্টি ২০০৫ সালে পুরি জগন্নাথের তেলুগু ছবি সুপার দিয়ে অভিনয় জীবনে পদচারণা শুরু করেন, যেখানে তাকে আক্কিনেনি নাগার্জূন ও আয়েশা টাকিয়ার সাথে অভিনয় করতে দেখা যায়। ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ইন্ডিয়াগ্লিটজ্‌-এ বলা হয় - আয়েশা ও অনুষ্কা দুজনেই অসাধারণ কাজ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা