বিনোদন

সংসার ভাঙল ধানুশ-ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক: নাগা চৈতন্য আর সামান্থা রুথ প্রভুর ডিভোর্সের খবরের রেশ না কাটতেই এবার আরেক দক্ষিণি সুপারস্টার দম্পতির বিচ্ছেদের খবর প্রকাশ্যে এল। দীর্ঘ ১৮ বছরের সংসারের ইতি টেনেছেন তামিল সুপারস্টার ধানুশ ও তার স্ত্রী ঐশ্বরিয়া।

এক টুইট বার্তায় ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা জানিয়ে ধানুশ লিখেছেন, বন্ধু, দম্পতি, বাবা-মা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের ১৮ বছরের পথচলা। এই যাত্রা দীর্ঘ হয়েছে বোঝাপড়া, সামঞ্জস্য এবং মানিয়ে নেওয়ায়। আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমাদের পথ আলাদা। ঐশ্বরিয়া এবং আমি দম্পতি হিসেবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

টুইটারে একই বার্তা দিয়ে ঐশ্বরিয়া রজনীকান্তও ভক্তদের তাদের সিদ্ধান্তকে সম্মান করার অনুরোধ জানান এবং এমন পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

দক্ষিণের মেগাস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তকে ২০০৪ সালের ১৮ নভেম্বর ধুমধাম করে বিয়ে করেছিলেন ধানুশ। এক সাক্ষাৎকারে ধানুশ জানান ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর প্রথম সাক্ষাত হয়েছিল “কাঢাল কোন্ডে” সিনেমার প্রথম প্রদর্শনিতে। তাঁদের দুই পুত্রসন্তানের নাম যাত্রা রাজা, আর লিঙ্গা রাজা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা