সামান্থা রুথ প্রভু
বিনোদন

৩ মিনিটের জন্য সাড়ে ৫ কোটি টাকা

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আল্লু অর্জুনের ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমায় মাত্র ৩ মিনিট নেচে সাড়ে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। সিনেমাটির আইটেম গান ‘ও অন্তভ’-তে নেচে এমন পারিশ্রমিক নিয়েছেন সামান্থা।

এবার সেই আলোচনা আরও বেড়ে গেল তার পারিশ্রমিক বাড়ানোর কারণে। যদিও দর্শকরা সে খবর আগেই জেনেছেন। তবে এবার তার প্রমাণও পাওয়া গেল।

সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা বলছে, সামান্থার প্রথম আইটেম গান সিনেমাটিতে নতুন মাত্রা যোগ করেছে। মাত্র তিন মিনিট নাচের জন্য অভিনেত্রীকে দেওয়া হয়েছে প্রায় ৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৫ কোটি টাকার বেশি।

সুকুমার পরিচালিত সিনেমাটি তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায় গেল বছরে ১৭ ডিসেম্বর। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প। বিশ্বজুড়ে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে সিনেমাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ভারত...

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

ডাব পাড়ার প্রলোভনে শিশুকে বলাৎকার

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের...

মুন্সীগঞ্জ মাইক্রোবাস খাদে পড়ে দুবাই প্রবাসীর স্ত্রী নিহত, আহত- ১১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খাদে...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা