ছবি: অভিনেত্রী তাসনুভা তিশা ও তার হবু বর সৈয়দ আসকের
বিনোদন

আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলছে তাসনুভা

বিনোদন ডেস্ক: এসময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। শনিবার সৈয়দ আসকের এর সাথে ঘরোয়াভাবে বাগদান সম্পন্ন হয় তার।

বাগদানের খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে তাসনুভা তিশা বলেন, গতকাল বনশ্রীর বাসায় আমার ও আসকেরে বাগদান সম্পন্ন হয়েছে। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।’

অভিনেত্রী আরও বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি আমাদের বিয়ে। এ সময় শুধু দুই পরিবারের সদস্য এবং আমার কাছের কিছু মানুষ উপস্থিত থাকবেন। এরপর একই মাসে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তবে এখনো দিন চূড়ান্ত হয়নি।

আসকেরের ভাই দেশের বাইরে থাকেন, উনি চলতি মাসের শেষে দেশে আসবেন। তারপর আলোচনা করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’

তিশা আরও বলেন, ‘২০২০ সালে পরিচয়ের ৩ মাস পর্যন্ত আমরা আপনি করেই কথা বলতাম। এরপর দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। শুরুতেই আমি আমার সবকিছু আসকেরকে জানাই। পরে সম্পর্ক নিয়ে দুজনেই ভীষণ সিরিয়াস হয়ে যাই। পরিবারকে জানালে তারা সম্মতি দেন।

আমার যেহেতু দুটি সন্তান রয়েছে তাই আসকেরের পরিবার বিষয়টি কীভাবে নেয়, তা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিলো। আসকেরের পরিবার বেশ আন্তরিক এবং পজেটিভ। ওর বাবা নেই, মা আছে। ওর মা বিষয়টিকে খুবই পজেটিভভাবে নিয়েছেন, আমাকেও আন্তরিকভাবে গ্রহণ করেছেন।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর তিশা ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। এ সংসারে তাদের সন্তান রয়েছে। এরপর ২০১৮ সালে তিশা-ফারজানুলের বিবাহবিচ্ছেদ হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা