ছবি- মাহিয়া মাহি ও রাকিব সরকার
বিনোদন

বদলে গেলো মাহির নাম

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে তার অভিনীত প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ মুক্তির পর থেকেই সিনে পাড়াসহ সর্বত্রই রয়েছে তার বিচরণ।

শুধু যে কাজেই সে আলোচিত তা নয়, ব্যিাক্তিগত জীবন নিয়েও সে জায়গা করে নিয়েছে খবরের শিরোনাম। নুন খবর হচ্ছে নাম পরিবর্তন করেছেন তিনি।

শনিবার (১৫ জানুয়ারি) থেকে তিনি আর শুধু মাহিয়া মাহি নন। তার নামের মাঝে অবস্থান নিয়েছে সরকার! এখন থেকে তিনি মাহিয়া সরকার মাহি।

কারণ স্বামীর পদবিটা নিয়েছেন তিনি। জুড়ে দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। ফেসবুক প্রোফাইলে এ পরিবর্তন এনেছেন মাহি। এমনকি নাম পাল্টানোর পর পর স্বামীর সাথে তোলা তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।

বিষয়টি সর্ম্পকে বিস্তারিত জানতে মাহিয়া মাহি সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবি যুক্ত করতে চাইছিলাম। অবশেষে সেটি হয়েছে। এজন্য শোকর করলাম। তা ছাড়া অন্য কোনো কিছু না।

প্রসঙ্গত, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। এরপর নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা