ঐশ্বরিয়া রাই ও ঋত্বিক রোশন
বিনোদন

রূপ আছে কিন্তু অভিনয়ের কোনো প্রতিভা নেই

বিনোদন ডেস্ক: বলিউডের দুই জনপ্রিয় তারকা অভিনেতা- অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও ঋত্বিক রোশন। ক্যারিয়ারের শুরু থেকেই তাদের মধ্যে মধুর সম্পর্ক। তবে ঐশ্বরিয়াকে নিয়ে দীর্ঘদিন ধরে ঋত্বিকের যে ধারণা দিল সেটি ভুল বলে নিজেই জানিয়েছেন কৃষ খ্যাত এ অভিনেতা।

‘ধুম ২’ ছবিতে এ দুইজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। অভিনয়ের সূত্র ধরেই ভুল ভাঙে ঋত্বিকের।

কিন্তু কী সেই ভুল ধারণা? এক সাক্ষাৎকারে ঋত্বিক বলেন, প্রথম প্রথম ঐশ্বরিয়াকে দেখে মনে হয়েছিল, এ মেয়ের শুধু রূপ আছে। অভিনয়ের কোনো প্রতিভা নেই। আমার সে ধারণা ভাঙল ‘ধুম ২’ ছবির শুটিং সেটে।

ঋত্বিক বলেন, একসঙ্গে কাজ করতে গিয়ে বুঝলাম ঐশ্বরিয়া শুধু রূপসী নয়, চিন্তাশীল এবং লক্ষ্যে অবিচল অভিনেত্রীও বটে। ওর সুন্দর মুখের চেয়েও প্রতিভার ছটা অনেক অনেক গুণ বেশি।

১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর মুকুট পরার কিছুদিন পরই বলিউডে পা রাখেন ঐশ্বরিয়া। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটি বিজ্ঞাপনে ঋত্বিকের সঙ্গে কাজ করেন। এরপর বিধু বিনোদ চোপড়ার ‘মিশন কাশ্মীর’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সূত্র ধরে দুজনের প্রথম দেখা।

ঋত্বিকের সঙ্গে ‘কৃষ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলে শেষ পর্যন্ত ছবিটি করা হয়নি ঐশ্বরিয়ার। তবে ‘ধুম ২’ ছবি দিয়ে পর্দায় একসঙ্গে হাজির হন তারা। এরপর যোধা আকবর ছবিতে এই জুটি দারুণ সফল হয়।

সেই ছবিতে কাজ করতে গিয়েই রূপের চেয়েও ঐশ্বরিয়ার অধিক গুণের সন্ধান পান ঋত্বিক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা