ছবি:লোহরি উৎসবে ভিক্যাট
বিনোদন

ভিক্যাটের বিয়ের পর প্রথম লোহরি উৎসব

বিনোদন ডেস্ক: উত্তর ভারতের হিমালয় পর্বতমালার কাছাকাছি এলাকার শীতকালীন জনপ্রিয় উৎসব ‘লোহরি’। আগুন জ্বালিয়ে একত্রে পালন করা হয় এই উৎসব। সঙ্গে থাকে নাচ-গান ও খাওয়া-দাওয়া।

বিশেষ করে হিন্দু আর শিখরা এই উৎসব পালন করে থাকেন। আর এবারের এই উৎসবের আনন্দে মেতেছেন বলিউডের নবদম্পতি ভিকি ও ক্যাটরিনা। এটিই তাদের বিয়ের পর একসঙ্গে প্রথম লোহরি উৎসব।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবের ছবি শেয়ার করেছেন ভিকি-ক্যাট। ছবি শেয়ার করে ক্যাপশনে ভিকি লিখেছেন, ‘হ্যাপি লোহরি’। সঙ্গে একটা ফায়ার ইমোজি। ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রামেও ছবি পোস্ট করেন।

ভিকির শেয়ার করা ছবিতে দেখা গেছে, আগুনের সামনে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন দুইজনে। ভিকির পরনে স্পোর্টসওয়্যার। আর ক্যাটরিনা লাল রংয়ের সালোয়ার-কামিজ পরেছিলেন। তবে ছবিটি কোথায় তোলা সে বিষয়ে কোনো উল্লেখ করেননি তিনি।

প্রসঙ্গত, গেল বছরের ডিসেম্বরে ভারতের রাজস্থানের জয়পুরে সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা