বিনোদন

মীরার দ্বিতীয় ভালোবাসা শাহিদ

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর। তার স্ত্রী মীরা রাজপুত সোশ্যাল মিডিয়াকেই নিজেদের খুনসুটি প্রকাশ করতে সবসময়ই বেছে নেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শাহিদ। ভিডিওতে তার বক্তব্য, মীরার দ্বিতীয় প্রেম নাকি তিনি। তবে প্রথমজন কে?

সাদা কালো ওই ভিডিওতে দেখা যায়, দুজনের মধ্যে বিশাল দূরত্ব, তবে দূর থেকেই মীরার কপালে স্নেহ চুম্বন এঁকে দিচ্ছেন শাহিদ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যার দিকে মীরা হাঁ করে তাকিয়ে আছেন, সেই তার প্রথম প্রেম।’ এ কথায় বোঝা যাচ্ছে শাহিদের তীর মুঠোফোনের দিকে। তবে মীরার জীবনে দ্বিতীয় প্রেমিক হয়ে থাকতেও শাহিদের কোনো অসুবিধা নেই।

এ ঘটনা চোখ এড়ায়নি স্ত্রী মীরার। তার বক্তব্য, ‘একেবারেই নয় তার জীবনে এক এবং অনন্য ভালোবাসার মানুষ শুধুই শাহিদ।’

ওই পোস্টে মন্তব্য করেছেন শাহিদের ভাই ঈশান। ভাবির উদ্দেশে তিনি বলেন, ‘পিঠ সোজা করে বসো।’ সেখানে পাল্টা উত্তরে মীরা বলেন, ‘আরেহ! আমি ফোনে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখার চেষ্টা করছিলাম। একা ছেড়ে দাও আমাকে!’

শাহিদ, মীরা এবং ঈশানকে মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায়। নানা ধরনের উৎসবেও পরিবারের সবাই একসঙ্গেই উদযাপন করেন তারা। তবে আপাতত ‘জার্সি’ সিনেমা নিয়ে ব্যস্ত শাহিদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা