বিনোদন

প্রেমিকের কথা মেনেই সুপারহিট সোনাক্ষি

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহাকে বেশ কিছুদিন তেমন কিছু করতে দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত অনেক দিন পর ফের নিজের মহিমায় ফিরেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন সোনাক্ষি। সেখানে মাস্টার্ড ইয়েলো ব্লেজারের সঙ্গে ম্যাচ করে টপ ও লুস প্যান্ট। চোখে চশমা দিয়েছে আলাদা লুক।

এছাড়া ব্লেজারের সঙ্গে স্কার্টের এক অভিনব কম্বো তৈরি করেছেন সোনাক্ষি। তাঁর এই পোশাক এখন চর্চায়। তাকে সব সময় একটু অন্য ছকের পোশাক পরতেই দেখা যায়। বলিউডে এই নায়িকা পা রেখেছিলেন সালমান খানের হাত ধরে। তিনিই একমাত্র দাবাং কন্যা সোনাক্ষি। তাকে সব সময় একটু অন্য ছকের পোশাক পরতেই দেখা যায়। এই পোশাকও নজর কেড়েছে।

প্রসঙ্গত, সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে এই নায়িকার দারুণ সম্পর্ক। সালমান এক সময় নায়িকাকে বলেছিলেন পর পর ছবি না করতে! কিন্তু কেন? আসলে সালমান খান সোনাক্ষিকে খুব পছন্দ করেন। যাতে সোনালির অভিনয় এক রকম হয়ে না যায়, সে জন্যই পর পর ছবিতে কাজ করতে বারণ করেছিলেন তিনি। বছরে দু’টির বেশি ছবিতে আপত্তি জানিয়েছিলান সালমান।

যদিও সালমান খানের কথা অক্ষরে অক্ষরে মেনেছেন সোনাক্ষি। খুব বেছে বেছে ছবি করেন তিনি। আর সেই জন্যই সোনাক্ষির ছবি সুপারহিট হয়। তাঁর এই পোশাকে মোহময়ী রূপে ধরা দিয়েছেন। শুধু যে সালমান তা কিন্তু নয় অক্ষয় কুমার থেকে শাহিদ কাপুর সকলের সঙ্গেই মানানসই সোনাক্ষি।

এছাড়া খুব ভাল গান করেন সোনাক্ষি। তিনি চেয়েছিলেন স্টেজ পারফর্মার হতে। কিন্তু সিনেমাতে এসেও সফল হয়েছেন সোনাক্ষি। তবুও যদি সুযোগ আসে এখনও মঞ্চে কাঁপিয়ে দেন তিনি। নিজের একটা গানের দল করতে চেয়েছিলেন এই নায়িকা। যদিও সে-সব হয়নি। কিন্তু তাতে কি এখন পর পর ছবি রয়েছে সোনাক্ষির হাতে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা