দীপিকা পাডুকোন
বিনোদন

দীপিকার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘৮৩’ চলচ্চিত্র। তবে তার আগেই এটি নিয়ে আইনি জটিলতায় ছবির অন্যতম প্রযোজক ও অভিনেত্রী দীপিকা। সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ী তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন। ওই চলচ্চিত্রের আরও কয়েকজন নির্মাতার বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের ওই ব্যবসায়ীর হয়ে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। তার অভিযোগ, ভিব্রি মিডিয়ার তরফে ওই ব্যবসায়ীকে ‘৮৩’ ছবি থেকে ভালো মুনাফার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই কারণে দীপিকা, সাজিদ নাদিয়াদওয়ালা ও কবীর সিং প্রযোজিত ছবিটিতে ১৬ কোটি টাকা বিনিয়োগ করেন ওই ব্যবসায়ী।

অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, তার দেওয়া ১৬ কোটি টাকা একাধিক খাতে ব্যয় করা হয়। তার অংশ পান দীপিকা, কবীর খানরাও। কিন্তু সেই অর্থের কোনো হিসেব দেওয়া হয়নি ওই ব্যবসায়ীকে। এই অভিযোগ তুলেই দীপিকাসহ ‘৮৩’ ছবির অন্যান্য নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেনি তিনি। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ছবির নির্মাতাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কয়েক দিন আগেই মুক্তি পেল রণবীর সিং অভিনীত ছবি ‘৮৩’র ট্রেলার। ১৯৮৩-তে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ওয়ার্ল্ড কাপ জয়ের প্রেক্ষাপটে এই ছবিটি তৈরি হয়েছে। ভারতের তৎকালীন ক্যাপ্টেন কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তার স্ত্রী রমি দেবের ভূমিকায় ছোট একটি চরিত্রে দেখা গেছে দীপিকা পাডুকোনকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা