বিনোদন

ক্যাটরিনার বিয়ের আংটির দাম ৮ লাখ

বিনোদন ডেস্ক: অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং তরুণ হার্টথ্রব ভিকি কৌশল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজস্থানের ৭০০ বছরের পুরোনো কেল্লা সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। দুই পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাধাঁ পড়েন তারা।

বিয়ের পর সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন নবদম্পতি। বিয়েতে ডিজাইনার সব্যসাচীর পোশাকে সেজেছেন ‘ভিক্যাট’। ওয়েডিংয়ের প্রত্যেক ছবিই যেন আলাদা একটা গল্প বলছে। মুগ্ধ হয়ে নতুন কনে ক্যাটরিনার দিকে তাকিয়ে সবাই! ক্যাটরিনার পরনের লাল লেহেঙ্গা, মাথার বিশেষ ওড়না, গলার কুন্দনের হার, হাতের কলিরে, চূড়া- সবই নজর কেড়েছে অনুরাগীদের।

এদিন ক্যাটরিনার মেহেন্দি রাঙা হাতের অনামিকায় ঝলমল করছে প্ল্যাটিনামের আংটি। সেটি তার ওয়েডিং রিং তা বলার অপেক্ষা রাখে না। এই আংটিই ক্যাটরিনার হাতে পরিয়েই আজীবনের জন্য প্রেমের বাঁধনে বেঁধেছেন ভিকি। ফ্যাশন বোদ্ধাদের কাছে খুব পরিচিত এই প্ল্যাটিনামের আংটি। এমনই আংটি প্রিসেন্স ডায়নাকে পরিয়েছিলেন প্রিন্স চার্লস।

টিফানি অ্যান্ড কোংয়ের এই সোলেস্টে এনগেজমেন্ট রিংয়ের দাম ৯ হাজার ৮০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যার দাম ৮ লাখ ৪২ হাজার ২৬২ টাকা (ডলারপ্রতি ৮৫.৯৫ টাকা ধরে)। আংটির মাঝের নীল হীরাটি কুসন আকারের, চারপাশে ছোট ছোট সাদা হীরা দিয়ে মোড়ানো, যা তৈরি করে ইতালির বিখ্যাত এই সংস্থা।

অন্যদিকে, টিফানি ক্লাসিক ওয়েডিং রিংয়ের কালেকশন থেকে পছন্দ করে ভিকির হাতেও আংটি পরিয়ে দিয়েছেন ক্যাট। সেই হীরার আংটির দাম ১ হাজার ৭০০ ডলার, অর্থাৎ ১ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা।

বিয়ের মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির বার্তা, ‘যা কিছু আমাদের এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে সেসবের জন্য কেবল ভালবাসা ও কৃতজ্ঞতা। আমাদের একসঙ্গে চলার এই নতুন পথে আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা