সানি লিওন
বিনোদন

দুই কলেজের মেধা তালিকায় সানি

বিনোদন ডেস্ক: ভারতের আশুতোষ কলেজ থেকে ইংলিশে স্নাতক হতে চান বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সানি লিওন! সেই কলেজের ইংরেজি বিভাগের মেধা তালিকায় রয়েছে সানি লিওনের নাম।

শুধু আশুতোষ কলেজ নয়, আরও একটি কলেজের মেধা তালিকায় নাম রয়েছে সানি লিওনের। এই বিতর্কে জল গড়িয়েছে সানির দোরগোড়া পর্যন্ত। সেই বিতর্কে গা ভাসিয়ে লস অ্যাঞ্জেলস থেকে সানির রসিক টুইট, তাহলে তোমরা কি আমার সেমিস্টারে।

এভাবে বিষয়টি নেট দুনিয়ার রসিকতার নিশানা হলেও, বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন বেশ কয়েকজন পড়ুয়া। প্রথমে বিষয়টি ভুয়া ভাবলেও, পরে সত্যতা যাচাই করে তাঁরা লালবাজারের দ্বারস্থ হয়েছেন। কীভাবে এই বিকৃতি, খতিয়ে দেখতে লালবাজারের সাইবার সেলকে অনুরোধ করেছেন অভিযোগকারীরা।

তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, কেউ রসিকতা করতেই নাম ভাঁড়িয়ে তথ্য বিকৃত করে এই ঘটনা ঘটিয়েছে। এমনকী অনলাইন ভর্তি প্রক্রিয়ার দুর্বল দিকটাও প্রকাশ করেছে এই ঘটনা।

যদিও এই আইন-তদন্তের বাইরে থেকে নেটিজেনরা সানি লিওনকে কলকাতায় স্বাগত জানিয়েছেন। অনেকে আবার কাজ ছেড়ে ফের স্নাতকস্তরে ভর্তি হতে আগ্রহ দেখিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা