জ্যাকুলিন ফার্নান্দেজ
বিনোদন

জ্যাকুলিনকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। প্রতারণার মামলায় বেশ ভালোভাবেই ফেঁসেছেন এই সুন্দরী।

সুকেশ চন্দ্রশেখর নামের এক ব্যক্তির নামে করা ২০০ কোটি রুপি প্রতারণার মামলায় নাম এসেছে তার। সুকেশে সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বুধবার (০৮ ডিসেম্বর) দিল্লির দফতরে হাজির হন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার বেলা ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় জ্যাকুলিনকে। বেশ কিছু তথ্য-প্রমাণ সামনে রেখে তাকে একের পর এক প্রশ্ন জিজ্ঞেস করে ভারতের কেন্দ্রীয় সংস্থাটি।

এদিক একই সঙ্গে, জ্যাকুলিনের এক সহকারীকেও নাকি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে খবর।



বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) আবারো তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এর আগেও একই মামলা নিয়ে তিনবার ইডি’র মুখোমুখি হতে হয় জ্যাকুলিনকে।

এদিকে, গত রোববার (৫ ডিসেম্বর) রাতে ভারত ছাড়ার চেষ্টা করেছিলেন জ্যাকুলিন। কিন্তু তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। তার নামে নাকি লুক আউট নোটিশ জারি করেছে ইডি।

এছাড়া জ্যাকুলিনকে ৫২ লাখ রুপির একটি ঘোড়াও উপহার দিয়েছিলেন সুকেশ। এ ছাড়া উপহারের তালিকায় ছিল কাচের দামি বাসনও। সব মিলিয়ে ১০ কোটি রুপির উপহার পেয়েছেন অভিনেত্রী।

ইডির অভিযোগ, জ্যাকুলিনের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলতেন সুকেশ। তবে অভিনেত্রীর দাবি, তাকে অন্ধকারে রেখে প্রতারণা করা হয়েছে। তিনিও অন্যদের মতোই সুকেশের শিকার।

তবে আইনজীবীর দাবি, এই নায়িকা প্রয়োজন মতো সুকেশের থেকে সুবিধা নিয়েছেন। এখন নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

প্রধান মন্ত্রীর সাথে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

নোয়াখালীতে নতুন টিউবওয়েলে জ্বলছে গ্যাসের আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যক...

মুন্সীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে অবৈধ দোকানপাট, চরম ভোগান্তিতে রোগীরা

মুন্সীগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ঘিরে সড়কে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা