বিনোদন

সাকিবকে নিয়ে সিনেমা বানাতে চাই

বিনোদন ডেস্ক: অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করতে ঢাকায় এসেছেন ওপার বাংলার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। এর মধ্যে বুধবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখতে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের কাছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বায়োপিক বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন সৃজিত।

তিনি বলেন, আমার খুব ইচ্ছে সাকিবকে নিয়ে একটা বায়োপিক করার। তবে শুধু সাকিব আল হাসান না, সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়েও সিনেমার বানাতে চােই। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন রকিবুল। সে ঘটনাই মন ছুঁয়েছে আমাদের। আমার খুব ইচ্ছা রকিবুল হাসানের ঘটনা নিয়ে সিনেমা করব। ওটা নিয়ে তো কোন কাজ হয়নি, তাই না? তবে এই বায়োপিক দুইটি ব্যাপারে এখনো কারো সঙ্গে আনুষ্ঠানিক কথা হয়নি।

এছাড়া ব্যান্ডশিল্পী আজম খানকে সিনেমা বানাতে চেয়েছিলেন সৃজিত। তিনি বলেন, আজম খানকে নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছে ছিল। আজম খানেরও তো ক্রিকেটের সঙ্গে যোগাযোগ আছে। উনিও ক্রিকেট খেলতেন।

সৃজিত আরও বলেন, ক্রিকেট আমার প্রথম প্রেম। ক্রিকেট আমাকে যেভাবে উৎসাহিত করে, সেভাবে আর কিছু করে না। আশা করি, দ্রুতই বাংলাদেশে ক্রিকেট নিয়ে কিছু করতে পারব।

প্রসঙ্গত, ক্রিকেট নিয়ে সৃজিত এরই মধ্যে সিনেমা বানিয়েছেন। সাম্প্রতিক সময়ে ক্রিকেট নিয়ে বেশ কিছু কাজ হাতে নিয়েছেন সৃজিত। ভারতের নারী ক্রিকেটের মিতালি রাজকে নিয়ে তার নতুন সিনেমা ‘সাবাশ মিঠু’ কদিন পরই মুক্তি পেতে যাচ্ছে। ভারতের কোন নারী ক্রিকেটারকে নিয়ে এর আগে কোন সিনেমা হয়নি। ফেলুদাকে নিয়ে বানানো ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন আসবে আগামী মাসে। তৃতীয় সিজনের কাজও শেষ। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা